মূল লেখায় যান

চোখের কুটো

খাদিজাতুল কুবরাকবিতা১৮টি মন্তব্য

আচ্ছা,
কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
আমারতো পিছুটান নেই,
জীবন থেকে, আকাঙ্ক্ষা থেকে অবসর নিয়েছি কবেই।

যার জন্য মন কাঁদে!
তার সাথে ও আড়ি জনম জনমের তরে।

তবে আমার দু’চোখে কি রোজ কুটো পড়ে?
অমন বাঁধভাঙ্গা জলে কুটো ঘর বাঁধে কি করে?
আমিতো পারিনি ধরে রাখতে আমার প্রিয়রে,
ভাটার টানে ফিরেছে যখন তিমির সায়রে!

চোখের কোন ভিজে গেলেই বিরক্তি তুঙ্গে উঠে,
তবে কি আজও সে আমার নিরবিচ্ছিন্ন সুখে সিঁধকাটে?

না, কোনমতেই তাকে আর ভালোবাসি না!
তার ছায়া আবছায়ার মায়ায় সর্বস্ব হারিয়েছি,
বাঁচি বা মরি তাকে আর চাই না।

কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
তাকে বলে দাও সে আর এমুখো হয়না যেনো।

আমার কোনো পিছুটান নেই,
আমার কোনো আকাঙ্ক্ষা নেই,
আমার আকাশে পাখি নেই,
আমি এখনও আছি, নিজের মাঝে নিজে বাঁচি

 

 

#ছবি সংগৃহিত।

মোট পড়েছেনঃ ১৭১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. আমার কোনো পিছুটান নেই,
    আমার কোনো আকাঙ্ক্ষা নেই,
    আমার আকাশে পাখি নেই,
    আমি এখনও আছি, নিজের মাঝে নিজে বাঁচি—- বিরহের অপূর্ব প্রকাশ। শুভ কামনা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?