চুলকানি (সোনেলা ম্যাগাজিন ২০২২)

- খাউজানি, চুলকানি, এলার্জি মহারোগ,
কেউ কেউ নিজেরাই বাড়ায় এ দুর্ভোগ।
কারো কারো চুলকায় শীত কিবা গরমে,
কেউ কেউ চুলকায় গোপনে বা শরমে ।
অন্যের ভালো দেখে খাউজানি বাড়ে খুব,
তাই কেউ চুলকিয়ে আন্ধারে দেয় ডুব।
শয়তানী বুদ্ধিতে কেউ মাথা চুলকায়,
কারো কারো চুলকানি জিহ্বা ও ফুলকায়।
কারো কারো চুলকানি ব্রেন আর কলমে,
এইসব চুলকানি যায় নাকো মলমে।
কেউ কেউ সাদা গায়ে চুলকিয়ে ঘা করে,
কেউ কেউ চুলকায় চোখ বুজে হা করে।
কারো কারো চুলকানি বংশের ধারাতে,
শত ওষুধেও ওটা পারে না তো সারাতে।
এইসব খাউজানি-চুলকানি থামাতে
নর্দমায় চুবিয়ে মাথা হবে কামাতে।
মোট পড়েছেনঃ ১১২জনআজ পড়েছেনঃ ০জন


১০টি মন্তব্য
সুন্দর ছড়া কবি দা
ধন্যবাদ ভাই।
যাদের চুলকায়, তাদের চুলকানি কোন মলমে ভালো হয় না। সুন্দর ছড়া। ভালো লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ আপা।
হাহাহা শেষটায় ঠিক আছে।সুন্দর ছড়া ।।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
সুন্দর সমাধান দিয়েছেন! খুব হাসলাম!
রম্যতা ও বাস্তবতায় ভরপুর।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
অফুরান ভালোবাসা ভাই।
হায়রে চুলকানি! লেখার শিরোনামের সাথে ছবিও বেশ মানিয়েছে, কবি দাদা।
প্রেরণার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।