মূল লেখায় যান

চিরবন্দী (সোনেলা ম্যাগাজিন ২০২২)

আলমগীর সরকার লিটনকবিতা১৮টি মন্তব্য

সামনে আঁধারের কথা শুনলে
মেনে নেয়া কষ্ট সাধ্য হয়-
তবু কখন যে আঁধার আসে
কেউ কি বলতেও পারে না;
সবাই কেমন করে অপেক্ষায় থাকে!
এক নদীর নোনা জল খুব বুঝি
অথচ এতটাই সত্য ঘটনা ঘটে-
কিছুক্ষণ আরাধনায় বসি;
তারপর দূরের চাঁদ কাছে নিয়ে আসি
আলপনা জল্পনা এই শেষ-
প্রভাতফেরি শিশির সিক্ত আর দেখি না
এভাবেই আঁধারে চিরবন্দী।

মোট পড়েছেনঃ ৬৩৩জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুখবর বলে কয়ে হইহুল্লোর করে আসে দুঃখবর নীরবে চোখের জল ফেলে আচমকায় আসে।যদি বুঝা যেতো সত্যিই বিপদ তাহলে জীবন তা কন্ট্রোলে চেষ্টা করতো।
    চমৎকার কবিতা।

  2. আগাম ভয়ে ভীত মন সংকুচিত হয়ে থাকে, জানা থাকে সে আসবেই, শুধু সময়কাল নির্ধারিত থাকেনা। একমাত্র মৃত্যু সত্য। সবাইকেই সেই আঁধারে চিরবন্দী হতে হয়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।