মূল লেখায় যান

গাধার বন্ধু গাধাই হয়

অরণ্যএকান্ত অনুভূতি৪৩টি মন্তব্য

আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে?
কোথায় গিয়ে তারা একসাথে মেলে?
আচ্ছা, কানা-বধির ওদের কি হাল?
এতো দেখছি আরও জটিল!
একটু বলোতো;
খুব খুঁজছি ক’দিন ধরে।
খুব! খুব! খুউব!

আচ্ছা, “সরিষার মধ্যেই ভুত”-এর এসিড টেস্ট বলতে পারো?
সেও ভাবছি মাঝে মাঝে।
আগেরটা দিয়ে আর কাজ নেই
একটু শুধু পরেরটা বলো।
আমাকে একটু চলতে শেখাও
আমি চলি, তুমিও চলো।
তুমি তাও পারো না।
আর পারবেই বা কেন
গাধার বন্ধু তো গাধাই হয়!

মোট পড়েছেনঃ ২২০জনআজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

    1. ছাইরাছ ভাই, কি প্রকাশ করেছি জানিনা; তবে খুব দুশ্চিন্তায় আছি। কেন জানি মনে হচ্ছে আমি ভুতের মধ্যে বাস করছি অথচ ভুতকে ধরতে পারছি না। এ ভুত বড় বিপদজনক। সারাদিনই মেজাজ খারাপ নিয়ে কাটালাম অফিসে। উত্তরণের পথ খুঁজতে হবে। এখনও পাইনি।

  1. আনমনে একা একা বিড়বিড় করে কি সব বলে গেলেন,কাকে বললেন কিছুই বুঝলাম না 🙂 অথবা বুঝেও না বুঝার ভান করলাম :p

    1. লীলাবতী, আপনার মন্তব্যের পরেরটুকুই নিলাম। এমন কথা ডাকাতরা বলে।
      অনেক সাহসী আপনি। অনেক নাম আপনার লিস্ট করতে হবে ঠিক মতো বলতে গেলে। নতুন একটা যোগ করতে পারেন ‘দস্যি মেয়ে’। 🙂
      লেখাটি অবশ্য বিড়বিড়ানি থেকেই লেখা। 🙂
      কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার… বুঝেও না বোঝার ভান! জানা থাকলে সরিষার মধ্যে ভুতের টেস্ট কিভাবে করা যায় ঝট করে জানান। আমি খুবই কৃতার্থ হব। ^:^ আপনার দখল সকল দিকে আমি জেনেছি।

      1. ‘দস্যি মেয়ে’ ওয়াও,ডাকুন ডাকুন,এভাবে কেউ ডাকেনি আমাকে \|/ ভাইয়া সরিষাকে চেপে ধরুন ভালোভাবে,কৈ মাছ কাটে কিভাবে জানেন তো,হাতে ছাই মেখে যাতে পিছলে যেতে না পারে।এমনি করে ধরুন।ভুত পালিয়ে গিয়ে তেল বের হবে 😀

  2. আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে?
    কোথায় গিয়ে তারা একসাথে মেলে?
    আচ্ছা, কানা-বধির ওদের কি হাল?
    “সরিষার মধ্যেই ভুত”-এর এসিড টেস্ট বলতে পারো?——————-উত্তরগুলো কি জানা যাবে?নাকি________________

        1. 😀 কেন, নিজের কথা বললে আপত্তি কোথায়? নিজেকে মাঝে মাঝে অবশ্য গাধাই মনে হয়। আমি কিন্তু একটা গানের রিকুয়েস্ট পাঠিয়ে রেখেছি ইন এডভান্স। 🙂 ভাল থাকবেন।

    1. আপনার ইচ্ছেটা দারুন।
      আপনার “দুইটা গাঁধার ছবি” ভিতরে উচ্চারিত হতেই একটা গান মনে পড়ল।
      “দুইটি দোয়েল পাখি চুপচাপ দাঁড়িয়ে
      কত রোদ বৃষ্টি ঝড়ে।
      সেইখানে শুয়ে ছিল একটি মানুষ
      সে কি আজ ফিরেছে ঘরে?”

      অথচ এর কোন মিল নেই। 😀
      আর, লীলাবতী একটু বুঝেছে বলে মনে হলো। 🙂 আর এতোকিছু বুজতে কে বলেছে আপনাকে?

        1. গ্রামের স্কুল শিক্ষকে সম্পদ সহজে ছোঁয় না। ও ভাবনা ও শিক্ষকের হয়ও না। সবাইকে সবকিছু পেতে নেই। আমি নিজেই উত্তর খুঁজছি।
          আপাতত অফিস আমার সোনেলাকে ব্লক মেরেছে। কি হাস্যকর। সাথে ইউটিউবও – এই জামানায়। :D)

          1. নাহ্‌, মোটেও তা ভাল করেনি তারা। এটি আমার প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। এন্ড ইট্‌স ট্রু। মজার ব্যাপার ফাঁক একটা রয়ে গেছে – অফিসের দেয়া ডংগল আছে। সিটিসেল জুম। কিন্তু সে শামুক। 😀

    1. আমার বন্ধুও বলেছে। এবং সে তা মেনে নিয়ে কি হাসি। 😀
      আমিও হাসলাম।
      গতরাতে পিতা-পুত্র বসেছিলাম চিড়িয়াখানা দেখব একসাথে। দুঃখ হলো নেট এতো স্লো ছিল যে পুত্র শেষে ঘুমিয়েই পড়ল। 🙂
      আপনার চিড়িয়াখানা পোস্টটি পিচ্চিদের নিয়ে দেখে মজা। (y)

  3. গাধার বন্ধু গাধা হয় বুঝি!!! আজ জানলাম।
    মনের ভেতর যেনো সুপ্ত আগ্নেয়গিরি! ঘটনা কি?

    এই গানটা শুনুন আগুণ নিভবে না শুধু মনে বর্ষা নামবে। -{@

    https://www.youtube.com/watch?v=c1SxSUq9goQ

    1. নীলা আপু ভাল বলেছেন… আগুণ নিভিবে না কিন্তু বর্ষা নামিবে। (y)

      আমার আরেকটি নামও রহিয়াছে মনে পড়িল – আগুন।
      “আগুণ হয়ে ছড়িয়ে যাব
      দিয়ে যাব কিছু ভস্ম – স্মৃতি।” 🙂

    1. 😀 বেশ বলেছেন আপনি। “গাধার বন্ধু গাধাই হয়” তা হয়তো ঠিক। কিন্তু আমার সোনেলা বন্ধুদের বা পাঠককে গাধা বলতে চাইনি। ওভাবে ভাবতেও নেই। বি কনফিডেন্ড আপনি গাধা নন। 🙂 প্রথম পরিচয় আজ আপনার সাথে।

        1. দ্যাটস গুড। স্বাগত সোনেলায়। -{@
          এবার মন্তব্যের পাশাপাশি কিছু লিখুন অরুনি মায়ার পোস্ট করে। আপনার কিছু মন্তব্য চোখে পড়েছে। আপনি ভাল লিখেন। 🙂

          1. আবার কিছুদিন বলছেন কেন? এব মধ্যেই অনেক পড়ে ফেলেছেন। আমরা দেখেছি। বেশি পড়ে লিখতে গেলে অনেক সময় লেখাগুলো ‘কনফাইন্ড’ হয়ে যায়। আমরা তা চাইনা। লিখে ফেলুন।
            শুভ কামনা।