মূল লেখায় যান

খোলা জানালা

আরজু মুক্তাসঙ্গীত১৭টি মন্তব্য

ঝিরি ঝিরি ঝর্ণার

টুপটাপ আওয়াজ,

পাহাড়ি চটুল নদীর

এঁকে বেঁকে যাওয়া।

মোহনা যেথায়

সাজানো আছে এক রথ।

একদিন বিকেলে গোধূলি বেলায়

তুমি আমি মুখোমুখি

ঘাসের বিছানায়।

টোল পরা গালে

জমে যদি অভিমান।

কথারা নির্জনে

যাক ফুরিয়ে নিমিষে।

এসো তবে হাত মিলাই।

মৌমাছির গুঞ্জনে

প্রজাপতির পাখায়

সংবাদ চারিদিকে–

পাখিরা হারায় পথ

খোলা জানালায়।

 

 

মোট পড়েছেনঃ ২৪৫৯জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বাহ! খুবি চমৎকার হয়েছে। আজ আমরা গান লিখিয়ে‌ আরজু আপুকেও চিনলাম।

    লিখুন লিখুন ভবিষ্যতে আপনার লেখা গান কাউকে গাইতে শুনলে ভালোই লাগবে। শুভকামনা জানবেন।