মূল লেখায় যান

খুব মনে পড়ে!

বোরহানুল ইসলাম লিটনকবিতা৭টি মন্তব্য

খুব মনে পড়ে সখী খুব মনে পড়ে
মনে পড়ে ফেলে আসা সু’দিনের স্মৃতি,
শ্যামলা প্রতিটি পদে গড়ে সমাদরে
মনন যা ভেবেছিলো আপনার প্রীতি!

বাসন্তী বাগিচার মাতাল বাতাস
কোকিলের গানে আজও এঁকে যায় ছবি,
শীতের সকাল রেখে ভাঙা বিশ্বাস
কুহেলির আড়ে আনে তোর আশায় রবি!

কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা!

তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১৪৮৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

  1. ❝তবে কি বাসনা চির মেঘের মতন,
    গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!❞
    সুন্দর উপমা দিলেন। কিছু বাসনা/আশা মেঘের মতোই। যত্নে গড়া বাসনা গুলোর একসময় পতন ঘটে।

    শুভ কামনা 🌹🌹

  2. “কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
    কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
    বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
    বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা”! — চমৎকার আবেগের প্রকাশ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?