মূল লেখায় যান

খামখেয়ালি চাওয়া——

মিথুনকবিতা১৮টি মন্তব্য

হাজার বছরের অমরত্ব চাই।।
একশো বছরের সুখে তুমি ক্লান্ত হবে,
একঘেয়েমি মুখ, একঘেয়েমি চোখে,
তুমি অন্য কারো ছায়া নেবে,
আমি রোদ হয়ে তোমার ছায়ায় মাঝে মিলিয়ে যাবো ।।

নিয়নবাতি পাল্টে যখন সলতে জ্বলা প্রদীপ হবে,
টিমটিমে ঐ আলোর পাশে ধোঁয়ার আশায় মগ্ন রবো,
আমি তোমার এক একটি পরিবর্তনের স্বাক্ষী হবো ।।

তোমার আঙ্গুল নিয়ে অন্য কারো খেলায়,
আমি তোমার চোখের পাতার কাঁপন হবো।।

আমি তোমার নতুন করে ক্লান্ত হবার অপেক্ষা হবো,
আবার তোমার নিয়নবাতি, চোখের ছায়ায়
হাজার বছর ধরে স্বপ্নের জন্য মিথুন আমি নতুন হবো।।

মোট পড়েছেনঃ ৯০২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. অন্য কারো ছায়া নেবে কেনো সে ? সে আছে শুধু একজনে মগ্ন , আর তো কারো ছায়ার প্রয়োজন নেই তার। দিলমে হে তুম আখোওমে তুম 🙂 , তবে কবিতা কিন্তু অনেক ভালো হয়েছে। (y)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?