মূল লেখায় যান

ক্ষণিকের পথিক (সনেট)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৯টি মন্তব্য

পথিক চলেছে একা ব্যস্ত দু’পায়ে
চলনে সয়ে সে আলো আঁধারের খেলা,
যেন এ তাড়ন সবই জনমের দায়ে
তবু দ্যাখে আরবারে পিছু ফিরে বেলা।

ক্লান্তির ভারে দেহ ক্ষয়ে যাওয়া বাড়ি
থাকতে চায় না মনে সজীবতা আর,
প্রীতি বাঁধনে দিতে বিশ্বাসে পাড়ি
নব আশে তবু খুলে ব্যাকুলে দুয়ার।

যতোই মনন থাক স্বপ্নের ক্ষেতে
উছল খুশিতে ঢেকে চলতি ক্ষরণ,
দিনে দিনে জমে থাকা অবসাদ মেতে
বেলা শেষে ঠিকই নিবে কেড়ে সে রণন।

অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১২৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

    1. মন্তব্য পড়ে মনে হলো
      প্রিয় ব্লগার হয়তো সনেটে যথেষ্ঠ বিজ্ঞ।
      অনুগ্রহপূর্বক ধরিয়ে দেন দেখি ‘কেন এটা পূণাঙ্গ সনেট নয়’!
      লিখেছি তো আমি, দেখি পারি কি না আপনার দেয়া যুক্তি খন্ডন করতে।
      নিরন্তর শুভ কামনা রইল আপনার জন্য আর আশায় রইলাম আপনার উত্তরের।

  1. আমি কবিতা কম বুঝি। তাই হয়তো ঠিকঠাক মন্তব্য দেয়া যায় না। অঙ্কুরেই যদি সব শেষ হয় তাহলে তো আর সম্ভাবনা থাকে না কোনকিছুর।
    শুভ কামনা। এমন কবিতা আরও লিখুন।

  2. ক্ষণিক পথের পথিক আমরা সকলে । অঙ্কুরেই স্বপ্ন ভেঙে গেলে কোনো কিছু থেমে যায় না কিন্তু বেসুরো হয়ে যায় জীবনমঞ্চ। ভাঙ্গা গড়া নিয়েই পথিক চলার পথ বের করে নেয়। অফুরন্ত শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?