মূল লেখায় যান

কিস অফ ডেথ

আগুন রঙের শিমুলবিবিধ২৬টি মন্তব্য

ছেলেটি তার প্রেমিকার আহবানে সারা দিয়ে, মুখের চুইংগাম ছুড়ে ফেলে ঠোঁট ডুবিয়ে দেয় প্রেমিকার ঠোঁটে।

– ছুড়ে ফেলা চুইংগামের দলাটিকে সঙ্গীনির জন্য খাবার সংগ্রহে আসা রবিন পাখিটি ঠুকরে দেখে, তার সঙ্গীনি তাদের ভবিষ্যৎ বংশধর আনছে ডিমে তা দিয়ে।।

– প্রেমিকাটি চলে গেছে দিন দুই আগে, এক মিলিয়নিয়ার প্লেবয়ের ইয়টে চরে সমুদ্র বিহারে।
ভগ্নমনোরথ প্রেমিকের পায়ের কাছে পরে আছে একটি অনাহারে মৃত রবিন। তার ঠোঁটে আর পাখনায় জড়ানো চুইংগামের আঠা।

মোট পড়েছেনঃ ৬৭০জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. কি বলবো, ভেবে যে পাচ্ছিনা।

    বড়ো দু:সহ মেঘ-রোদ্দুরের গা মাখামাখি
    নদীর জলে
    ছটফট করে ভিনদেশী মেঘ
    স্বদেশী জমিনে মাথা রাখতে।

    আপনার লেখার সাথে যায়না। তবুও এখুনি মাথায় এলো, রেখে গেলাম।

  2. এভাবেই মরে পরে থাকে প্রেমিকরা, রবিন পাখিরা
    তারপরেও বহমান জীবন থেমে থাকেনা, জীবনকে চালিয়ে নিতে হয়।

    দুঃখ কষ্টের এন্টিবায়োটিক কবে যে আবিস্কৃত হবে?

  3. ছেলেটির মুখে বিষ ছিল? নাকি প্রেমিকার আহ্বানে? মৃত্যু ভালো না, জীবনের গান গাইতে হবে -{@

  4. সর্বনাশ।
    প্রেমিকা চলে গেছে চুইংগাম খেয়ে মুখে গন্ধ নিয়ে তাকে চুমু দেবার জন্য। অসহ্য মুখের গন্ধ।
    চুইংগাম কত বাজে জিনিস। সব ধ্বংস করে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।