মূল লেখায় যান

কিভাবে বুঝবেন, আপনার লেখা না পড়ে কে মন্তব্য করেছেন???

আনন্দধারা বহিছে ভুবনেরম্য৫৪টি মন্তব্য

এই লেখার প্রতিটি লাইন না পড়ে মন্তব্য করলেই আপনি হয়ে যাবেন বিশেষ কিছু। বিশেষ কিছু হওয়ার জন্য পাঠক আপনিই দায়ী থাকবেন।

বছর চারেক আগের কথা। অন্য একটি ব্লগে লেখার সময়ে আমার পোস্টে কয়েকজন পাঠক প্রায় একই ধরনের মন্তব্য করতেন। দুষ্ট বুদ্ধি চাপল মাথায়। একটি পোষ্ট দিলাম, যে পোষ্টের প্রতিটি প্যারার মাঝে কিছু কিছু বাক্য দিয়ে দিলাম। উদ্দেশ্য কোন কোন পাঠক লেখা না পড়ে মন্তব্য করেন তা কট করা। পোষ্ট দেয়ার পরে ; ঝাঁকে ঝাঁকে জাটকা কারেন্ট জালে আটকা অবস্থা। প্রায় সবাই না পড়েই মন্তব্য করেন, বুঝে গেলাম। মন্তব্যকারীদের মাঝে ব্যাতিক্রম ছিল কয়েকজন। যাকে ভেবেছি তিনি আসলে কোনো লেখাই পড়েন না, দেখলাম তিনি লিখেছেন ‘’ কৌশলী পোষ্ট, জাল ফেলেছেন ভালই। আগের মতই মন্তব্যে লিখলাম সুন্দর ‘’ 🙂

কি লিখেছিলাম কয়েকটি প্যারার মাঝে মাঝে সেই পোস্টে ? আসুন পড়ি আমরা।
১। যিনি এই লেখায় মন্তব্যে শুধু লিখবেন ‘ সুন্দর ‘ তিনি একটা ছাগল।
২। যিনি এই লেখায় মন্তব্যে লিখবেন ‘ খুব ভালো লেগেছে ‘ তিনি একটা বলদ।
৩। যিনি এই লেখায় মন্তব্যে লিখবেন ‘ অনুভুতির সুন্দর প্রকাশ ‘ তিনি একটা গাধা।
৪। যিনি এই লেখায় মন্তব্যে লিখবেন ‘ চমৎকার লেখনি ‘ তিনি একটা রাম ছাগল।
ফলাফলঃ
মন্তব্যকারীদের অধিকাংশই হয়েছিলেন ছাগল, বলদ, গাধা, রাম ছাগল। এরা কেহই সে লেখা পড়েন নি। পড়লে এসব জন্তু হতেন না \|/
============================================
এবার ভিন্ন প্রসঙ্গ। আমি কেন এত দুষ্ট অনেকের প্রশ্ন এটি। আসলে আমি তো আমার স্বাভাবিক আচরণই করি। আমার আচরণই যে ফান হয়ে যায় তা অন্য সবার প্রতিক্রিয়া দিয়ে বুঝি।

Screenshot_2016-10-02-13-09-44 [640x480]

ধরা যাক হোস্টেল বা মেসে আপনার একটি চকি আছে। কোনমতে দুজন ঘুমান যায়। বন্ধুরা সেমিস্টার ফাইনাল এর আগে এক রুমে থেকে পড়াশুনা করলে ভাল হয়, এই ভাবনায় আরো ৪ বন্ধু আপনার রুমে আসলো। আপনি সহ মোট পাঁচজন। সবাই চকিতে বসে পড়লে সমস্যা ছিল না। কিন্তু এর মাঝে তিন জন শুয়ে শুয়ে না পড়লে তাদের পড়া হয় না। কিন্তু চকিতে শুতে পারবেন মাত্র দুই জন। দুইজন শুয়ে পড়লে অন্য একজন কিভাবে শুবেন, আর অন্য দুজনই বা কোথায় বসবেন?
সমাধান উপরের ছবি 🙂
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ নীচের দুজন কোন ক্রমেই লুঙ্গী বা শাড়ী পরিধান করে এই প্রাকটিস করিবেন না। এর ফলে কোনো দুর্ঘটনা ঘটিলে বুদ্ধিদাতা ব্লগার সজীব দায়ী থাকিবে না।

 

মোট পড়েছেনঃ ৪০০৮জনআজ পড়েছেনঃ ০জন

৫৪টি মন্তব্য

      1. ফিতা বা দড়ি দিয়ে প্লাজমা বেঁধে রাখলে সমস্যা নেই আর। আর লুঙ্গী পরা থাকলে কাছা দিয়ে নিতে হবে, তাহলে আর সমস্যা নেই আপুরা 🙂
        জ্বীন আপু, সবুজ রঙের প্রতি আমার দুর্বলতা কিন্তু আছে 🙂

  1. লেখাটা সকালেই পড়েছিলাম। মেজাজ গরম ছিল ব্লগে একজনকে দেখে। তাই মন্তব্য নক করেই ফিরে গেছি। পরে ভাবলাম সাইকোদের জন্য কেন নিজের ইমেজ নষ্ট করি!
    এই পোষ্ট একমাত্র সাজু ভাইই দিতে পারে।
    হাসানোর জন্য অনেক শুভকামনা রইল।
    আরো পোষ্ট চাই। আরো পোষ্ট চাই। আরো পোষ্ট চাই। বেশী বেশী পোষ্ট চাই।
    নইলে কাট্টিস।

  2. ব্লগে পোষ্ট দেন কম কিন্তু যেটাই পোষ্ট দেন সেটাই ফাটাফাটি -{@ এটাকে কি বলবেন।আমি আপনার পোষ্ট পড়িনি।তবে সজুই ভাই যে বুদ্ধির ঢেকি তা মানতেই হবে।এখানে বেশীনা দুএকজন আছেন যে পোষ্ট দিয়েই খালাস।তাদের শুভবুদ্ধি হউক ।পড়ুক আর না পড়ুক মন্তব্য যাতে করেন কারন পড়ার জন্য লাভবান সে নিজে আর মন্তব্যের জন্য পোষ্ট দাতাখুশি হবেন।ধন্যবাদ সজীব ভাই সুন্দর একটি হাসির পোষ্টের জন্য।

  3. কি যে লিখবো ঠিক বুজে আসছে না। কোন জন্তু হয়ে যাই সেই ভয় কিন্তু ঠিকই আছে।
    মিস করি এই ব্লগারকে। অনিয়মিত ভাবে মাঝে মধ্যে এলেই খুশি। কারন এসব মজার লেখাতো এখানে একজনই নিয়ে আসে।
    আইডিয়াটা ভালোই তবে লুংগির অবস্থানতো করুন। সাবধান।।

  4. অসম্ভব জগাখিচুড়ী আউলা-ঝাউলা পোষ্ট হয়েছে। নাহ এক্কেবারে ভালো লাগেনি। অসহ্য! ^:^ এই পোষ্ট যে লিখেছে তাকে ধরে ভালো করে ধোলাই খালে পাঠানো উচিৎ ধোলাই দেয়ার জন্য। 😀

    ও ভাভু বাইয়া এসব মন্তব্য যারা করে, তাদের কিন্তু কোনো উপাধি নেই। 😀 :D) চান্সে কেমন দিলাম! :p

    বিছানায় ঘুমানোর এমন অবস্থা দেখে ডর খাইয়াছি। কোথায় পান এমন অদ্ভূত টাইপ ছবি? নাহ আপনি মারাত্মক দুষ্টু আছেন। ভাবী আসুক আপনার দুষ্টুমী বধ করার জন্য কিছু সাজেশন দিয়ে দেবো। 😀

    শুভ বিজয়ার শুভেচ্ছা। আর আমার মন্তব্য কিন্তু সেরার সেরা। না বললে খবর আছে। :@

    1. নীলাদি, ধোলাই খালই তো নেই নেখন আর, ধোলাই হবে কিভাবে? সেখানে এখন লোহালক্কর, গাড়ির যন্ত্রাংশ কেনা বেচা হয় 🙂 যন্ত্র দিয়ে পিষে মারার চেষ্টা করা হবে নাকি? 🙁
      চান্সে ভালই দিলেন দিদি 🙂 কবে পাবো আপনাদের ভাবীকে? কোন নিশানাই তো পাইনা 🙁
      আপনি যে সেরা মন্তব্যকারী তা মন্তব্যকারীর তালিকায় টপে অবস্থানই প্রমান করে 🙂 শুভ বিজয়ার শুভেচ্ছা আপনাকেও -{@

      1. যন্ত্র দিয়ে পিষে মারবো না। ইস! পুরোনো যন্ত্র নতূন করে সাজিয়ে বিক্রী করাবো আপনাকে দিয়ে। আর তা বিক্রী করে যা পাবেন ২৫% আপনার আর বুদ্ধির জন্য ৭৫% আমার। 😀

        চান্স পেলে কে ছাড়ে গো ভাভু বাইয়া? আমি ছাড়িনি। কি মজা! 😀 \|/
        আসিতেছে খুব শীঘ্রী আপনার জীবনের আকাশে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করিয়া জ্বলিবে। 😀
        আমি আশীর্বাদ করছি। 🙂

        এবার তো চিন্তার বিষয় আমি টপচার্টে!!! ;?

      2. আমি এত কস্ট করে বিক্রী করবো, আর লাভ পাবো মাত্র ২৫%? ;( আপনি এত নিষ্ঠুর? আমরা কি এমন দিদি চেয়েছিলাম? ;(
        বিয়ের ফুল তো ফোটেই না দিদি 🙁
        ফুলেরা হয়ত ঝগড়া করছে, কোন ফুল ফুটবে?? 😀

      3. আহারে এভাবে কাঁদেনা। ঠিক ৫০/৫০। কি ঠিক আছে? 😀
        ভাভু বাইয়া সবুর করুন। জানেন না “সবুরে মেওয়া ফলে।” বিয়ের ফুল ফোঁটার পর আবার যেনো বলতে না শুনি ফুল ফুঁটলো কেন? 😀

  5. কৌশল হিসাবে খারাপ না, সুক্ষ্ম ভাবে এখানেও একটা কৌশল প্রয়োগ করে দিলেন।
    –
    যে লেখা পড়ি না সেই লেখায় মন্তব্য করি না। মন্তব্য গুরুত্ববহন করে যে কোন লেখকের জন্য, সেটা ভালো করেই উপলব্ধি করি।।

    আমার ভাই সহজ কথা, আমি কাউকে জোর করছি না লেখা পড়ার জন্য, ইচ্ছে হলে পড়লে মন্তব্য করলে নয়ত করিও না। ফালতু মন্তব্য করে লেখক কে বিভ্রান্ত করার চেষ্টা করি ও না।
    আর লেখক এত বোকা না যে তোমার মন্তব্য বুঝবে না।।

    ভালো লাগল সজীব ভাই, অনেক দিন পর পর উদয় হয়ে আমাদের সাক্ষাৎ দেওয়াটা কি আর একটু ঘন ঘন হতে পারে না।।

    1. মন্তব্য করলে লেখা পড়েই মন্তব্য করা উচিত। লেখা সম্পর্কে পজেটিভ বা নেগেটিভ বিশ্লেষন করা উচিৎ।
      ধন্যবাদ ভাইয়া এমন গুছিয়ে মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য।

  6. বিশেষ মজা পাইলাম, “পোষ্ট দেয়ার পরে ; ঝাঁকে ঝাঁকে জাটকা কারেন্ট জালে আটকা অবস্থা।” বাক্যটি পড়ে।
    আর হ্যাঁ, এতো সুন্দুর বুদ্ধিখানা থাকতে হুদাই আগেকার মা-বাবারা এত্তোগুলান ভাই-বইনেরে চেয়ার টেবিল কিইন্না দিতো পড়ার লাইগ্যা! আহা! তখন যদি আমাদের সজুটা থাকতো।

    বিশাল মজা পাইলাম সজীব। ধন্যবাদ। 🙂

  7. “ঝাঁকে ঝাঁকে জাটকা, কারেন্ট জালে আটকা” – এর মানে কারেন্ট জাল পাতছো? কারেন্ট জাল পাতা বে আইনি তা জানোনা? :@
    এতু জাটকা দিয়া কী করবা? জাটকা খাইতেও তো মজা না। নতুন কোনো রেসিপি পাইছো? আমারেও দিও এট্টুসখানি। 😀
    রাস্তা দিয়া, ফুডুতে কে কী পিনছে তা কইতে পারতেছিনা। মুপাইলে ফুডু ভালা দেহা যায়না, পিসিতে গিয়া দেখতে অইবো। ^:^

    1. জানিতো আপু কারেন্ট জাল বে আইনী। আর এখন দুইমাস নদীতে জাল ফেলাই বে-আইনী। রেসিপি পেলে পোস্টই দিয়ে দেবো 🙂
      আপনি মাঝে মাঝে গায়েব হয়ে যান কই আপু?

  8. সজু পন্ডিত 🙂 লেখা না পড়ে মন্তব্য! ভাবতেই পারিনা, এটি তো নিজের সাথেই প্রতারনা। লুংগিতে সজুকে ভালই মানিয়েছে 🙂

  9. চমৎকার লেখনী, ভীষণ ভালো লেগেছে, ছবিটাও বেশ সুন্দর, ছাগল নাকি বলদ হইলাম কি জানি। কারেন্ট জালে আটকানোর আইডিয়াটা বেশ কাজের। ছবিতে নিচের দুইজনের একজন অবশ্য লুঙ্গি পরেই আছেন।

    1. ফান করে সোনেলায় লিখলাম এটি আপু, মূল লেখাটি অন্য একটি ব্লগে দিয়েছিলাম। ধন্যবাদ আপু আপনাকে। লুঙ্গি পরে এটি করা যাবে না। সবাই তো আর শতর্ক থাকতে পারেনা 🙂

  10. আল্লাহ, এইটা পড়াশোনা নাকি পড়াশোনার প্র্যাকটিস করা? তুমিও এমতে পড়ো? হায়াত মউত আল্লাহ্‌র হাতে, আর দুইন্যার সব বদ আইডিয়া সজুর হাতে।
    তা তুমি কী খামার খুলে ফেলছো? না খুলে থাকলে খুলে ফেলো, অচিরেই এই সংখ্যা দিনে দিনে বেড়ে উঠবে এবং তুমি একটা সাফারি পার্কের মালিক হয়ে উঠবে 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।