মূল লেখায় যান

কষ্টকুটুম জল

আলমগীর সরকার লিটনকবিতা১৬টি মন্তব্য

অন্তবাহিরে হাত ধুবার পানি স্বচ্ছ না
সুতরাং গামছা শুকনো না থাকলে-
মুখ পরিষ্কার করে যায় না; কাপড় শুকানো
দড়ি নাই বলে- বাড়ি উলঙ্গ করে উঠান রেখেছে!
অথচ ভাবতেই লোম দুর্বল হচ্ছে,

কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না
হাতটা কেমন করে স্পর্শ করবে!
ভালবাসা সেতো বুঝলই না-

তাহলে মন পরিষ্কার করবে কি ভাবে
বরং এভাবেই থাকল প্রণয় সংসারে-
সংসারের প্রতিছবি আমি একে বারে দেখছি না!
শুধু ভেবে নিচ্ছি কতখানি সুখে থাক-
আসুক না হয় এ সময়ে মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল।

৩১ ভাদ্র ১৪২৬, ১৫ সেপ্টেম্বর ২০
————————————-

মোট পড়েছেনঃ ৭১৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল ভাসিয়ে নিয়ে যাক প্রণয় সংসারের সব জঞ্জাল। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?