মূল লেখায় যান

কবিতার চোখ

আলমগীর সরকার লিটনকবিতা১৯টি মন্তব্য

=========================================
আজ কাল কবিতার চোখে দেখতে হচ্ছে সবকিছু-
দেখেই বা কি হয়; ধুমধড়াক্কা হচ্ছে তো খুন, ঘুষ
দুর্নীতি ধর্ষণ অথচ কবিতার অঙ্গখানি নিঃচুপ,বর্ণচোরা মুখ;
খোঁজতে তাতে কি, সম্মানে কিছু করছে বুঝি অপেক্ষা
হয় তো বুঝবে না- যত বল কবিতার দোষ নেই,
আসলে আমরা কিন্তু কবিতার ছোলক বুঝি না-

যত পারি ভন্ডু মুখে সমালোচনা করে যাই, জোছনা!
এ হলো আমাদের কবিতা চয়ণ গল্প কাহিনী রসনা;
তবুও আজ কাল নাকি প্রেম করতে গুন লাগে না-
খুন, ঘুষ, ধর্ষণ হলে নাকি বিচার হয় না- অতঃপর
কবিতা দেখবো না আর কোন কবিতার চোখ।

০৮ শ্রাবণ ১৪২৬, ২৩ জুলাই ২০
—————————–

মোট পড়েছেনঃ ৮৬০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. তবে সমালোচনা না করলে কবিতার ব্যবচ্ছেদ হয়না কিন্তু। চাঁদকে আপনি যেভাবে দেখছেন আমার কাছে সেটি ভিন্নতর হতেই পারে।

    দারুণ লিখেছেন ভাই। শুভকামনা রইলো।

  2. আপনার কবিতা পড়ে ‘মহীনের ঘোড়াগুলির’ একটা গানের কয়েকটা লাইন গাইতে ইচ্ছে করছে,
    ‘যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
    শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে…
    তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই
    সুদিন কাছে এসো, ভালো বাসি একসাথে সবকিছুই’

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?