মূল লেখায় যান

কদম কেয়া

জাহাঙ্গীর আলম অপূর্বছড়া৮টি মন্তব্য

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১

ওরে খোকা, ওরে খুকি
দেখবি তোরা আয়,
কদম গাছে কেয়া গাছে
ফুল ধরেছে হায়।
ফুলের সাথে পাখির সাথে
ভ্রমর গাইছে গান,
ওরে খোকা ওরে খুকি
শুন না ফেলে কান।
কদমের সাথে কেয়া ফুলের
মধুর হাসি হয়
খোকা খুকি মন খুশিতে
নদে নৌকা বয়।
কদম কেয়া তুলে এনে
নানা খেলা হয়
বর্ষারাণী কদম কেয়া
নানা জনে কয়।
রচনাকালঃ
০৫/০৬/২০২১

মোট পড়েছেনঃ ৮২৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?