পরীর দেশে
৪+৪ স্বরবৃত্ত ছন্দ
নীল ডানার ওই পরী এসে
নিয়ে গেলে তারই দেশে,
বরণ করলো মিষ্টি হেসে।
মিষ্টি মধুর কথার সুরে
নিয়ে গেলো অন্তঃপুরে,
খেতে দিলে পেটটি পুরে।
নিশি যখন গভীর হলো
নতুন নতুন পরী এলো,
হাসি মজাই নিশি গেলো।
পরীর দেশে ফুল বাগানে
ফুলও ফোটে পাখির গানে
ছোটে সবাই মনের টানে।
হাসি মজা বিকেল বেলা
সবাই মিলে করে খেলা
পরীর দেশে পরীর মেলা।
রচনাকালঃ
২৩/০১/২০২২
মোট পড়েছেনঃ ৭৯৪জনআজ পড়েছেনঃ ০জন


৬টি মন্তব্য
খুব ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।
ছোট বেলার কথা মনে পড়ে গেলো! এমন ছড়া গুলো তখন সুরে-ছন্দে পড়তাম 🙂
শুভ কামনা 🌹🌹
হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ে এমন লেখা পড়ে।
সুন্দর মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সদা।।
শৈশবে হারিয়ে যাওয়া। ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।