মূল লেখায় যান

পরচর্চা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য
  1. নিন্দা করা নিন্দুকের কাজ
    এমন করেই চলে ধরা,
    নিন্দুকের ওই নিন্দার ফলে
    শুদ্ধ হয় ভাই জীবন তরা।
  2. খুটিনাটি ভুল করলে ভাই
    নিন্দুকের ওই চোখে পড়ে,
    শুদ্ধিকরণ পুরো জীবন
    থাকবে জনম জনম ভরে।
  3. বিনা মূল্যে ময়লা ধুয়ে
    নিন্দুক করে পবিত্র ভাই
    তাহার মতো আপন স্বজন
    পৃথিবীতে কারো তো নাই।
  4. নিন্দা করবে নিন্দুক ভাই
    এটাই রীতি জগৎ মাঝে,
    তোমার আমার নিন্দা করা
    তাই বলো কি কভু সাজে।
  5. নিন্দুক হলো ধরার বুকে
    সবার খুবই ভালো মিত্র,
    করলে ভুল ভাই সাথে সাথে
    তুলে ধরে কাজের চিত্র।
  6. রচনাকালঃ
    ১৫/০৭/২০২১
    ৪+৪/৪+৪
মোট পড়েছেনঃ ৭২২জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. একাধিক নীতিমালা ভঙ্গ করায় আপনার এই লেখাটি পর্যবেক্ষণে রাখা হল। পুনরাবৃত্তি ঘটলে আপনার ব্লগার স্ট্যাটাস পরিবর্তন এমনকি ব্লগিং সুবিধা বাতিল করা হতে পারে।

    দয়া করে ব্লগের নীতিমালা পড়ে নিবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।