মূল লেখায় যান

কথার কথা

হালিম নজরুলকবিতা৩৯টি মন্তব্য

অনেক কথা বলতে ব্যকুল উথলে ওঠে মনটা,
অনেক কথা বলতে কাঁপে হৃদয় বাড়ির ঘন্টা,
অনেক কথা বলার আগে সামলাতে হয় ঠোঁটটা,
অনেক কথা বলার আগে গুণতে যে হয় নোটটা,
অনেক কথা বলার আগেই দাঁতটা নাচে হাসিতে,
অনেক কথা বলার পাপে ঝুলতে যে হয় ফাঁসিতে,
অনেক কথা বলার আগে মাথাটা নাও চুলকিয়ে,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ভুল কি এ,
অনেক কথা বলতে গিয়ে কষ্ট হৃদয় মন্দিরে,
অনেক কথা অব্যক্ত রয় হৃদয়মাঝে বন্দি রে,
অনেক কথায় সফলতা বিজয় হাতের মুঠোতে,
অনেক কথা আনতে মানা ব্যস্ত ওষ্ঠ দু’টোতে,
অনেক কথা বলতে মানা, বলতে হবে অনেকটা,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা।

*********

মোট পড়েছেনঃ ১২৪৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৯টি মন্তব্য

  1. এতো সহজ সরল ভাবে রচিত কবিতা এখন খুব কম দেখি। কবিরা শব্দের খেলা খেলতে গিয়ে দুর্বোধ্য সব শব্দ ব্যবহার করে। যা গুটিকয়েক পাঠক ছাড়া বাকিরা বুঝেনা।

    এই যে স্রোতের বিপরীতে গিয়ে কবিতা লিখলেন, এটার জন্য ভালোবাসা নিবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?