মূল লেখায় যান

কঙ্কালের হাতছানি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

এই তো, এই মাত্র এক সতেজ-সজীব খুনিকে দেখলাম, খুন হতেও দেখলাম,
দেখলাম রক্ত নদীতে বাঁচার আকুতি, মরে গিয়ে বেঁচে যাবে তাও মানছি না।
হীরকধার তরবারির ঝানু আস্ফালন শেষে খুনির চোখে জল! খুন হলে কাঁদে,
খুন করে কেউ কাঁদে নাকি!

এর থেকে মরে গিয়ে বেঁচে থাকার রাস্তাটাই ঢের ভাল ছিল, বাক্সে লুকানো রুদ্ধক্রোধ
পরস্পরাহীন, আক্রোশের জগদ্দল মেঘ শুধু ডেকে যায়, মরণবৃষ্টি হয়ে নেমে আসে না,

বর্ণহীন বর্শাঘাতে শবসম্ভোগী মরণ যে কেন মরে যায় না পিঙ্গল চোখ শুধু তাই ই ভাবি।
মরণ, তুমি গলিত উলঙ্গ শব, শতাব্দীর পুঞ্জীভূত বন্ধ্যা মাংসস্তূপ, সন্ধ্যাশেয়াল;
শতছিদ্র মরণ,
প্লাবনের রক্তসমুদ্রে ডুবে মর না কেন? এখুনি, নিঃস্বভাবে,

মোট পড়েছেনঃ ৬৮৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

      1. হুম, সবই মায়া, মায়াই জীবন।

        মায়াপুর কথা মনে পরে গেলো, অনেক দিন হলো উনি সোনেলায় আসেন না। তাঁকে নিয়ে একটি পোষ্ট দেবো কিনা ভাবছি।

  1. মানুষ খুন করার আগে আর খুন হওয়ার সময় কি ভাবে জানার খুব ইচ্ছা আমার। কিছু সময় পরে নিশ্চিত মরে যাব এমন একটা সময় কি রকম ভাবনার সৃষ্টি হয় জানার খুব ইচ্ছা।

    না আমার জন্য নয়, যারা খুনি তাদের জন্য। খুনিরা জানে তারাও মারা যাবে কিন্তু খানিক বাদেই ভয়ংকর ভাবে মৃত্যু হবে নিশ্চিত জেনেও তারা কিভাবে অন্যকে খুন করে সেটা বুঝানোর জন্য।

  2. মরে গিয়েও বেঁচে থাকতে চাই অনন্তকাল।
    এমন মারা মেরো না যে কেঁদেই বুক ভাসাও। তোমার এ কান্না তখন হয়ত অমি দেখব না। তখন আমি উপহাসের হাসি হাসব, যেখানেই তোমায় দেখব। কোথায় পালাবে তুমি !
    পরস্পরাহীন, আক্রোশের জগদ্দল মেঘ ডেকে যাক, নামুক তবু শান্তির মৃত্যু।
    মরণ যেন না হোক মোর উলঙ্গ শব।
    হে প্রজন্ম তুমি শান্ত হও, এসো ভালবাসি তোমায়, বুকে আগলে রাখি।

  3. কয়েক জায়গায় পড়েছি খুন করার পর নাকি তীব্র অপরাধবোধে আক্রান্ত হয় খুনি। সে অপরাধবোধ এতোটাই তীব্র হয় যে মনে আত্মহত্যাস্পৃহা জাগে।
    এমন হবার কথা ছিলোনা। অমিত সম্ভাবনাময়ী প্রাণগুলি কেমন নিষ্ঠুরভাবে নষ্ট হয়ে ঝরে গেলো। ভুলপথে হেঁটে, ভুল ঠিকানায় পৌঁছে গেলো। আর এমন দেখতে চাইনা। এমন করে ভুলপথে হেঁটে ভুল ঠিকানায় আর যেন কেউ না যায়। 🙁

    1. একান্ত ভাবে আপনার মতই ভাবি,
      চাইনা এমন ভুলোপথ ভুল ঠিকানায় গমনাগমন
      এ মৃত্যু উপত্যকা আমাদের নয়।
      ফিরে যাও ফিরে যাও মৃত্যু
      মরন গুহায়।

      শতধিক ব্যস্ততার (ভুয়া) মাঝে পড়ার জন্য ধন্যবাদ দিচ্ছি না।

  4. খুন করে কাঁদতে না হয়
    তার পুরবে হ্রিদয়ংম উপলব্ধি হয়
    এমন প্ররচনা করতে যদি পারি
    পরিবার সমাজ দেশের অভিভাবকের
    করার আগে করমের ফল কি হিবে তা
    সকলের মাঝে বঝাতে হবে।
    কিন্তু তার আগে সকল অভিভাবকে জানতে হবে কন অন্ধ বিশ্বাসে নয়, নয় কন নিতিহিন কাজে বা অবইধ্য অরথ কাছে মাথা নয়াব না। এর বাহিরে গেলে বাঁচার পথ দেখিনা।

  5. অত্যন্ত করুন আর মর্মান্তিক এই ঘটনা আর যাতে না হয়, পরম করূণাময় খোদা তা’লার নিকট এ-ই প্রার্থনা করি।
    সুন্দর করে লিখেছেন, অনেক ধন্যবাদ।

  6. অমর হবার কোন পথ নেই, মৃত্যুর পরের অই জীবন কোনদিন শেষ হবেনা, উহ্‌ কি মিথ্যে প্রলোভনের লোভ দেখানো হচ্ছে!! কিতাব সব চুলোয় যাক, মানুষ জেগে উঠুক। মরে গিয়ে কেউ বাঁচেনা, বাঁচেনা।
    মরণের মৃত্যু এখন জোর মনে প্রার্থনা করছি। লেখা ভুলে যাননি তাহলে। বেশ!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?