মূল লেখায় যান

ঐকতান

এস.জেড বাবুকবিতা১৮টি মন্তব্য

হৃদয় বন্ধনে
বেঁধে নিও কটা বর্ণ
মাদুলীর সুরের
মুর্ছনায় করো পূর্ণ

বীণার তারে
মিষ্টি করে ছুঁয়ে দিও
কিছু শব্দ
ছন্দে মিলিয়ে নিও

একটা সুর
তুলে দিও আনমনে
স্বরলিপিটা
সাজিও তেমনি টানে

তালে আর লয়ে
জুড়ে নিও ঐকতান
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান

–
০৫/১২/২০১৮

মোট পড়েছেনঃ ১১১৯জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. সে যোগ্যতা আমার নেই যে ভাই।

      আবোল-তাবোল লিখালিখি করি, সোনেলার সম্মাণিত ব্লগারগণ পাঠ করেন- উৎসাহিত করেন এই তো অনেক পাওয়া।

      অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।