মূল লেখায় যান

উত্তর মিলে না

আলমগীর সরকার লিটনকবিতা১৩টি মন্তব্য

ঘুরে ফিরে হাজারও প্রশ্নের মুখে
উত্তর পাই না- তুমি না থাকলে
এ সংসার- এ দেশ ক্ষমতায় হতো না;
তবুও ভুল ভাল গল্পে কান পেঁকে যায়
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না।

আমি তো ভাই ক্ষণস্থায়ী প্রাণী
তারপাও ইতিহাস আমার অসংগতি !
নষ্ট সময় এখন, উত্তরের অপেক্ষায়
রাত কাটে না- দিন চলে সংশয়
নতুন প্রজন্মের জয় গান, হোক না শুরু
তবু আমার উত্তর মিলে না।

শুধু তুমি না থাকলে এ সংসার,
এ দেশ ক্ষমতায় হতো না-
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না-

দুহাতে জ্বলছে অনল  উত্তর  মিলে না।
৩০/০৫/২১

মোট পড়েছেনঃ ৯৪২জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. “শুধু তুমি না থাকলে এ সংসার,
    এ দেশ ক্ষমতায় হতো না-
    অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
    উপকারের উপকার বলে না-

    দুহাতে জ্বলছে অনল উত্তর মিলে না”।

    কি সুন্দর লিখেছেন! মন ছুঁয়ে গেলো। আরো লিখুন। শুভকামনা।

  2. ক্ষনিকের জীবনে প্রশ্ন আছে অপরিসীম, তবে বেঁচে থাকতে হয় সীমিত উত্তর জেনে। সব প্রশ্নের সমাধান মিলে না। এটাই বাস্তব।
    ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹

  3. কত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ -সব উত্তর মেলে না ভাইয়া। অজস্র অসংগতি নিয়ে এ জীবন বহমান। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল