মূল লেখায় যান

উঠ খোকা!

বোরহানুল ইসলাম লিটনছড়া১১টি মন্তব্য

উঠ খোকা উঠ দিচ্ছে আজান
মসজিদে যাই চল!
রোজ জামায়াতে পড়লে নামাজ
বাড়বে মনের বল!

শিখবি আদব ধৈর্যটা কি
সখ্য কারে কয়!
করবি মেনে খোদার হুকুম
আত্মটাকে জয়!

এই ধরা সব নয় রে খোকা
থাকবি কয়েক দিন!
যায় যদি তাই নিদ্রা হেলায়
টানতে হবে ঋণ!

ডাকবে যেদিন দূর দেশে ঐ
থাকতে মালেক সাঁই!
দেখবি সেদিন কর্ম ছাড়া
আর কেহ তোর নাই!

নামাজ বিনে পারবি কি তুই
খুলতে সেথায় দ্বার!
চল খোকা চল থাকতে সময়
মানবো না সে হার!

মোট পড়েছেনঃ ১০২৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. দারুন বাক্যময়ে আল্লাহর দরবারে যাবার প্রস্তুতির ডাক দিলেন। আসার সময় নির্ধারন করা গেলেও যাবার সময় অজানা। তাই ৫বার নামাজ ৫ বার পাক পবিত্র হওয়া আল্লাহর কাছে যাবার হোক প্রার্থনা।

    1. আপনার মন্তব্যে সর্বদাই অনুপ্রাণিত হই ভাই।
      হার্দিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অবিরাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?