মূল লেখায় যান

ঈদ

আলমগীর সরকার লিটনকবিতা৭টি মন্তব্য

সবাই বলছে সুবাস ঘ্রাণে
ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-
শুধু আমার ঈদ কোথায়?
কোন সে সুরের ঘ্রাণে;
মন বন্ধি- ঘর বন্ধি-
বন্ধি আলো- বাতাস;
উঠান জুড়ে পায়ে- পায়ে
ঈদ যে আমায়!

তারার জ্বল ছল চাঁদের
ফাঁকে বলো না ভাই
ঈদ মোবারক ঈদ-
আমার গায়ে হোক না
তোমার মাটির ছোঁয়া ঈদ-
দুচোখ আমার ঈদ দেখে না
রক্তাক্ত লাশ আঙ্গীনার পাশে
পরে আছে বল ঈদ কোথায়।

১৫/০৫/২১
————

মোট পড়েছেনঃ ১৭৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?