মূল লেখায় যান

আর কত

আলমগীর সরকার লিটনকবিতা২২টি মন্তব্য

নিজ দেহের ঘ্রাণ নেয় না
কারণ সুলভ সুগন্ধী পায় না-
অন্যের ঘ্রাণ খুব ইচ্ছা হয়
প্রাণ ভরে নিতে;
সচ্চরিত্রের গুণাবলি ভাবি না
অন্যে চরিত্রে দেখি দুনিয়া
এই হলো দেহ মন
পবিত্র ঠিকানা- তবু মাটির
গুণাগুণ বুঝি না, পিট বেকা
করি হিংস খুঁজি অন্যেরটা-
আর কত বৈরি ভাব;
সোজা হবে- মাটির নেই অভাব
সুন্দর ঘাস দোলবে, ফড়িং উড়বে-
পূর্ণিমা চাঁদ জ্বলবে, দক্ষিণা হওয়া
এভাবে শেষ আর কত।
০৬ ভাদ্র ১৪২৮, ২১ আগস্ট ২১

মোট পড়েছেনঃ ৭০৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. সবই হবে এ পৃথিবীতে। পৃথিবী তার ওজন ঠিক রাখছে,তার সৌন্দর্য নিজেই ঠিক রাখবে।
    ভালো লিখেছেন,, অনুভূতি প্রকাশের মূল ভাবটা পাঠক সহজ করে বুঝতে পারলেও বেশ লাগে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?