
আর আমি !
এমনি করে দাড়িয়ে থাকা পথের শেষ প্রান্তে ,
মুখ থুবড়ে পড়া অনুভুতিহীন ডিম্বাকৃতি পাথরে ;
যে বিন্দু থেকে শুরু একরাশি জল ।
যতদুর চোখ যায় মৃদুমন্দ ঢেউ ,
নীল আকাশের প্রেমে ধবধবে জল’ কালচে হয়েছে যেখানে !
অতপর কুয়াশা ;
হয়তো সে দৃষ্টির সীমাবদ্ধতার দেয়াল পেড়িয়ে তুমি আজও হাসো।
কখনো শেষ বেলাটায়,
লালচে সূর্যের বুক ভেদ করে
খুব কাছে উড়ে আসে দুই একটি মাছরাঙা ,
শিশির উড়িয়ে ডানা ঝঁপটায় ,
ওদের কিচির-মিচিরের সাথে
কখনো তোমার সে পুরুনো হাসির সান্নিধ্য খুঁজে পাই।
আর আমি ;
একরাশি মুগ্ধতায় ফিরে যাই বর্তমানে !
জীবন তরীর হাল ধরি শক্ত হাতে ,
ঠিক যত পক্ষকাল ধরে মস্তিস্কে সজীব থাকে তোমার হাসি
আমি ভাসি –
আবারো ভাসি, আপন মনে অভিলক্ষ্যহীন অভিযাত্রায় ।
যখন চাঁদনী পশর পেড়িয়ে,
প্রকৃতি করে আঁধারে স্নান____’
আমি সে বস্ত্রহীন প্রকৃতির মাঝে লজ্জাবনত দৃস্টিতে,
সাগরের টলমলে বুকজুড়ে, আমার চাঁদের প্রতিচ্ছবি খুঁজি ।
তখনো,
কখনো মাথার ক’হাত উপড় দিয়ে
নিড়ে ফিরে একাকি শালিক ।
আমি আবারো সে হাসির শব্দ পাই নিশিপংঙ্খির ডানায়,
আকুল হয়ে দেখি অন্ধকারে শান্ত ঢেউ,
আর সে ঢেউয়ের চূড়ায় –
সদ্য উড়ে যাওয়া পাখির ডানা ঝাপটানীর রেশ
অশান্ত জলের বুকে আঁকা তোমার নিরেট বদন ,
জীবন্ত ঠোঁটের অবিরত কম্পন,
উড়নচন্ডি চুলে দখিনা হওয়ায়, মিষ্টি মিহি ঢেউয়ের দোলা -।।
এই তো বুঝি সঞ্চয় জীবনের ,
নিত্যকার স্পন্দন হৃদয়ের ,
আর, এই তো বেঁচে থাকা_____॥
-০-
ছবিঃ নেট দুনিয়া


২৫টি মন্তব্য
আমাদের বেঁচে থাকা হয় না
ভাবি যে ভাবে, ঢেউয়ের কাঁপনে, বীনা সূতার বাঁধনে,
অজস্রে বয়ে যাওয়া শ্যামল-শান্ত নদী
শুধুই ডাকে, শুনতে পাই, ছুঁয়ে দিতে পারি না,
শুধুই ছুঁয়ে থাকে হৃদয়-প্রাণের অলিন্দ-নিলয়ে।
তবুও বেঁচে থাকতে হয়- তবুও বেঁচে থাকা হয়।
অনেক ধন্যবাদ ভাইজান
নববর্ষের শুভেচ্ছা
দেখুন আমি কিন্তু ফাস্টো হইছি।
বছরের শুরুতে হাসাহাসি দিয়েন এউক্কা!
আপনি সবসময় ফার্ষ্ট
কৌতুক লিখি নাই কখনো
তবে কপি মারছি অনেক-
আপনার পোষ্টের অপেক্ষা
আমি পড়বো
ভাল লেগেছে। হ্যাপি নিউইয়ার।
কৃতজ্ঞতা প্রিয় লিখক।
নববর্ষের শুভেচ্ছা
একরাশি মুগ্ধতায় ফিরে যাই বর্তমানে !
জীবন তরীর হাল ধরি শক্ত হাতে ,
ঠিক যত পক্ষকাল ধরে মস্তিস্কে সজীব থাকে তোমার হাসি
আমি ভাসি –
আবারো ভাসি, আপন মনে অভিলক্ষ্যহীন অভিযাত্রায় ।
ভালো লাগলো ভাই।
মন্তব্য পড়ে মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতা ভাইজান
এই তো বুঝি সঞ্চয় জীবনের ,
নিত্যকার স্পন্দন হৃদয়ের ,
আর, এই তো বেঁচে থাকা_____॥
এই সঞ্চয়টুকুই যথেষ্ট ভালো থাকার জন্য। চমৎকার লিখেছেন ভাইয়া
শেষ সম্বল বলতে প্রতিটা মানুষের কিছু একটা থাকা চাই।
নইলে নিঃশ্বাস নেয়া ব্যার্থ হয়ে যায় যে।
ধন্যবাদ প্রিয় আপু
নববর্ষের শুভেচ্ছা
তার হাসিতে এত মুগ্ধতা যে সবকিছুর পরেও তার হাসিতে বারবার ফিরে যান। হাসিটাই জীবনের সঞ্চয় । শুভ কামনা রইলো ও শুভ নববর্ষের শুভেচ্ছা
চমৎকার সুন্দর বলেছেন।
তেমনটাই হউক।
ধন্যবাদ আর শুভকামনা আপু
নববর্ষের শুভেচ্ছা
অশান্ত জলের বুকে আঁকা নিরেট বদনের মতোই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে ২০১৯ সাল একেই শুভ নববর্ষ………
বাহ্
কি চমৎকার মিলিয়ে ফেললেন কামাল ভাই
মুগ্ধ।
আপনার সুদীর্ঘজীবন কামনা করছি
নববর্ষের শুভেচ্ছা
শুভ কামনা জানবেন ভাই
এই তো বুঝি সঞ্চয় জীবনের ,
নিত্যকার স্পন্দন হৃদয়ের ,
আর, এই তো বেঁচে থাকা_____॥“
সুন্দর একটি লেখা
হৃদয় দিয়ে আঁকা
শুভ নববর্ষ !
মুগ্ধতা ভাইজান।
বেশ ভালো লাগে আপনার মন্তব্য পেলে।
কৃতজ্ঞতা অশেষ।
নববর্ষের শুভেচ্ছা
আমরা এভাবেই বেঁচে থাকি,
অনেক দিন পরে ভাল একটি কবিতা নিয়ে এলেন।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
লিখা ভাল লেগেছে জেনে গর্ব বোধ করছি।
সোনেলা ও আপনাদের অনেক মিস করি জীবনের ক্ষণকালের অতিব্যাস্ততায়।
আর ক’টা দিন-
আপনাদের সবার জন্য অশেষ দোয়া
নববর্ষের শুভেচ্ছা
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই।
আসছে দিনগুলি সুন্দর কাটুক আপনার।
নববর্ষের শুভেচ্ছা
কিছু হাসিমুখ আমাদের সব কিছু বদলে দেয়। বদলে ফেলে সময়কাল।
অনেকদিন পর সুন্দর একটা কবিতা পড়লাম।
ভালো লেখেন আপনি।
নতুন বছরের শুভেচ্ছা 🌹🌹
সময় সত্যি সবকিছু বদলে দেয়।
কখনো পোড়া ক্ষতগুলি ও রংয়ের আস্তরে ঢেকে দেয়।
সুন্দর বলেছেন। মন্তব্যে মুগ্ধ আপু
নববর্ষের শুভেচ্ছা
এভাবেই আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে হয়। দারুন কবিতা নিয়ে এলেন ভাই অনেকদিন পরে। আপনাকে মিস করি সোনেলায়। নতুন বছরে অনেক শুভকামনা রইল।
সবাই কে ভিষন মিস করি আমিও,
প্রতিদিন অনেক পথ জার্নি করতে হয়, হিসেবের অংক লেগে থাকে মাথায়। খানিকটা ফুসরত পেলেই প্রিয় উঠানে আবারও আসছি নিয়মিত।
অনেক ভাল থাকবেন
নববর্ষের শুভেচ্ছা