মূল লেখায় যান

আমি ছন্দ তালের চাষী

বোরহানুল ইসলাম লিটনকবিতা৯টি মন্তব্য

আমি, ছন্দ তালের চাষী!
পিঞ্জরে মোর হয় বলে ভাব
তাল লয়ে উচ্ছ্বাসী,
আমি, ছন্দ তালের চাষী!

ছন্দ আমার প্রাণের সাড়া
হৃদয় বীণার সুর,
ছন্দ দিয়েই রোজ করি তাই
বহ্নি ব্যথা দূর।
কয় যদি কেউ চোখ করে আড়
তাল কভু কি ভুখার খাবার?
ছন্দ বাণেই দিই রুখে তার
বাঁকা ঠোঁটের হাসি।
আমি, ছন্দ তালের চাষী!

গাই সুখে গান ছন্দে আমি
ছন্দে করি বাস,
ছন্দ থেকেই রোজ খুঁজে নিই
ঢের সুখী বিশ্বাস।
ভাবলে যে কেউ পণ্ড এ শ্রম
সুধাই তোমার নয় কি গো ভ্রম?
ছন্দ সুরেই দিই তারে তাই
যুক্তি রাশি রাশি।
আমি, ছন্দ তালের চাষী!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

  1. ছন্দ চাষী ছন্দে পাক সুখ,
    ছন্দেই নাচি, ছন্দেই গাই
    ছন্দেই ভাবী জীবন সু৮খ।

    অপুর্ব বোরহান ভাই। ছন্দের চাষী হতে পারলে আমি সুখী হতাম কিছু। ভালো থাকুন।

    1. মজিবর ভাই,
      আমার লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন
      কোন কিছু বুঝতে না পারলে নিঃসংকোচে জিজ্ঞাসা করবেন।
      আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?