মূল লেখায় যান

আধারে

বোরহানুল ইসলাম লিটনকবিতা৬টি মন্তব্য

কখনও ভেবো না দুঃখ যা আনে
শুধুই তা ক্ষ্যাপা তলাহীনা আনচান,
নিশ্চয় জেনো রসিক তা থেকে
হলেও অন্তে পায়ই স্বস্তির তান।

অবেলায় জমে ঘন কালো মেঘ
কৃষকের বুকে শুধু কি জাগায় ভীতি!
ক্ষণকাল পরে তারই চিন্তনে
ফের দেয় গড়ে তেজী ফসলের গীতি।
তাই বুঝি খুঁজে আঁধারের বুকে
পিয়াসী চকোর জ্যোৎস্নার তরে চান।

বিনাশী প্লাবন তাণ্ডবে এসে
কাড়লেও রোষে পল্লী বাসির থলি,
বিদায়ের কালে ঠিকই দেয় হেসে
তাদেরই জমিতে উর্বরা যতো পলি।
বাদলের ধারা নীরবে সয়েই
বৃক্ষরা শুনে নব পত্রের গান।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭২২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?