মূল লেখায় যান

আড্ডা চাই :D

খসড়াবিবিধ৪৪টি মন্তব্য

আজ সোনেলার ২য় জন্মবার্ষিকী। এই দিনে সোনেলা জন্ম, অর্থাৎ আত্মপ্রকাশ করে। এটা অবশ্যই একটি কঠীন উদ্যোগ। সেই উদ্যোগ আজ সফলতার মুখ দেখছে।

অনেক চড়াই উৎরাই গিয়েছে। সর্বোপরি এখানে দলাদলির লক্ষন দেখা যায় নি। এটা অবশ্য অনেকেই বলে যে দলাদলি না থাকলে ব্লগ নাকি জমে না। যাদের জমে না তাদের না জমুক আমাদের জমলেই হলো। আমরা যারা দলাদলি করতে চাই, অন্য ব্লগে দলাদলি/গলাবাজি করে আসব। আমাদের এই ব্লগে নোংরামিও নেই। কেউ কিছু ভুলে বা মনের আনন্দে বলে ফেললে তাকে নরমে গরমে বুঝিয়ে দেয়া হয়, ঠিক যেন বাসার বাচ্চাটার ভুল তার বাবা/মা সুধরে দিচ্ছেন। অনেকে আছে রাগ করে আবার তার ভুল দূর হয় আমাদের প্রচ্ছয়েই।

সোনেলা একটি পরিপূর্ণ ব্লগ। এখানে অন্য অনেক প্রতিষ্ঠিত ব্লগের তুলনায় লেখা কম আসলেও এখানে যারা লেখেন তারা দক্ষ লেখিয়ে, কবি। একটি নতুন ব্লগ এত তাড়াতাড়ি এত ভাল লেখক পেয়েছে এটা এই ব্লগের সার্থকতা। ধীরে ধীরে এর লেখকের সংখ্যা বাড়ছে এবং তা বাড়বেই।

এবারে আমি একটি প্রস্তাব দিতে চাচ্ছি । আসুন না সবাই মিলে একটি আড্ডা হোক জন্মদিন উপলক্ষ্যে। সবার সাথে দেখা হোক, কথা হোক, অপারবাস্তব থেকে বাস্তবে আসি। একে অপরেরসাথে হৃদ্যতা বাড়াই। যাতে ব্লগে ঝগড়া করলেও কেউ কাউকে নক আউট না করতে পারি।:D

মোট পড়েছেনঃ ৭২২জনআজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

        1. মানুষ বাড়িতে বা বাড়ির খুব কাছে আমড়া গাছ লাগায় না জানেন কি?
          না লাগাবার কারন এই গাছে চৈত্র বৈশাখ মাসে আবার বর্ষা শেষে একধরনের লেদা পোকা হয়, যা গাছ থেকে টুপ্টুপ করে মাটিতে পরে। মানুষের গায়ে পড়ে। :D)

    1. শূন্যের সমস্যা কোন সমস্যা না। লিখতে চেয়ে ছিলাম মজা করে কিছু কথা ব্লগার সজীবরে যেমন করে বলেছি তেমন করে, কিন্তু ভাবলাম শূন্য তো অভয় দেয় নাই ;? 😀

  1. দলাদলি গলাবাজি গালাগালি ছ্রারা যদি ব্লগ না চলে , না চলুক।
    আমরা এখানে নিরামিষ খাবো সমস্যা নেই।

    প্রথম থেকে অত্যন্ত আন্তরিক ভাবে পাশে থেকে সাহস দিয়ে এসেছেন সোনেলাকে
    উৎসাহ দিয়ে এসেছেন
    আপনার উৎসাহ সোনেলা কখনো ভুলবেনা।
    এটি আপনারও ব্লগ- এমনটাই ভাবেন আপনি।
    আপনার শ্রম আছে, আন্তরিকতা আছে এই ব্লগ প্রতিষ্ঠায়, এটি আপনার নিজেরও ব্লগ।

    আড্ডার একটি আয়োজন করলে ভালোই হয়।
    ঈদের পরে করা যায় কিনা ভেবে দেখুন।

    শুভ কামনা।

    1. জিসান ভাইয়ের গুরুত্বপূর্ন বক্তব্য অত্যান্ত মূল্যবান। তিনি অত্যান্ত দক্ষ মডুর ন্যায়( রাজনীতিবীদের ন্যায়) আমাদের মুলা দেখালেন।
      তবে আমাদের দাবী মানতে হবে আড্ডা দিতে চাই দেবই। কে আছে রুখবে মোদের।

  2. এই ব্লগের মডু কারা ? চেনেন এদের ?
    আমি গত দুইদিন কমেন্ট দিতে পারিনাই।
    মডুদের বিরুদ্ধে পোষ্ট দিতাছি-
    এদের কালো হাত ভাঙ্গতেই হপে।
    সাথে থাকুন খসড়া ভাই।

    1. মডুদের কালো হাত ভাংলে তারা হাসপাতালে থাকবেন তা হলে আড্ডার আয়োজন কে করবে? তার চেয়ে মডুদের শান্তি বিনষ্ট করি শ্লোগানে শ্লগানে।

      কিন্তু মডু রাজি হইছে। \|/

  3. ভাই আড্ডা হলে আমারে একটা ফোন দিয়েন কেউ। আমি উন্মাদ মানুষ সব সময় ব্লগে আসতে পারিনা। পিলিজ আমারে একটা ফোন দিয়েন। আমর ফোন নাম্বার জিশান মামার কাছে আছে