মূল লেখায় যান

আজও বৃষ্টি নামেনি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২৬টি মন্তব্য

শীতের দুপুরে ক্লান্ত শীত
এসেই চলে যায়
বসন্ত নাকি দুলছে উত্তাল হাওয়ায়
হাত বাড়িয়ে দেই
কই একটুকু ছোঁয়া তো লাগেনা হাতে-চোখে-ঠোঁটে?
দ্রিমদ্রিম করে কেঁপে ওঠেনা বুক,
ওখানেই তো ভালোবাসার চিহ্নর মতো হৃদয়ের বাস।

রাতের গভীরে রাত এসে চলে যায়,
তার কাছে নাকি আলোর ব্যস্ততা।
ভোরের কাছে তাই এলিয়ে দেইনা,
ছুটতে থাকি, শুধুই ছুটে চলা প্রয়োজনে—
আকাশের মতোই সীমানা ছাড়িয়ে যায় আবেগ,
প্রতীক্ষা আরও দীর্ঘতর হতে থাকে।
কতো নক্ষত্রের মৃত্যু হলো;
নদীর শরীরের জোয়ার, পাড় ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত;
ভাটা চলছে এখন।

মেঘের অভাবে বন্ধ্যা জমিন।
কতোকাল কেটে গেলো এভাবেই—
ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
আজও তবু বৃষ্টি নামেনি।

হ্যামিল্টন, কানাডা
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ইং।

মোট পড়েছেনঃ ৬৭৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. শীতের দুপুরেও শীত ক্লান্ত হয়? গভীর রাতেও রাত এসে চলে যায়? দারুণ লাগলো তো!!!
    বৃষ্টি এসে জুড়িয়ে দিয়ে যাক সব ক্লান্তি।
    ভালো লেগেছে আপু সাথে ছবির কোলাজও। নীল সবুজ মেঘলা আকাশে মন খারাপ দেখা যায় …

  2. সখী আমার তৃষ্ণার জল হারিয়ে গেল ভুল কুয়াশায় –
    এখন মেঘ আর ভেজা বাতাস অন্যমনে ,উষর দিনের গল্প শোনায়
    – এই আদিগন্ত হাহাকার এই পৃথিবী জোরা শুন্যতা এর শেষ নেই , শেষ নেই ।

  3. **রাতের গভীরে রাত এসে চলে যায়,
    তার কাছে নাকি আলোর ব্যস্ততা।**

    বেশ চমতকার একটি লেখা। কোটেড লাইনগুলো শুধু নয়, পুরোটাই ভালো লেগেছে বেশ। বৃষ্টি আসুক তা আমরাও চাই তবে তার আগে এই পাঠক আরো কিছু পাঠে মুগ্ধতা চায়।

    ভালো থাকবেন অনেক। অভিনন্দন।

  4. মেঘের অভাবে বন্ধ্যা জমিন।
    কতোকাল কেটে গেলো এভাবেই—
    ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
    আজও তবু বৃষ্টি নামেনি।………… বিষণ্ণতা (-3

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?