মূল লেখায় যান

আকাঙ্ক্ষার বহ্নি-শিখা

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩৭টি মন্তব্য

 

একটি নীলাকাশ দিবে আমায়?
যে আকাশের নীলে থাকবেনা বিধিনিষেধের বেড়াজাল,
থাকবেনা কাঁটাতারের সুউচ্চ প্রাচীরের স্পাইকলেট বুনন ।
হৃদয়ের রাডারে আতঙ্কের চতুর্মাত্রিক এন্টেনা-
অশনি সংকেতের সবুজাভ ইশারা জ্বালবেনা।
ভাবনার করিডোরে হেঁটে যাবো মহাকালের পথে;
এলেবেলে উদ্দেশ্য পূরণে হবো দ্রোহের ছায়াসঙ্গী।

যামিনী আঁধারে হাওড়ের বুক চিঁড়ে শাপলা-শালুকে
শ্রাবস্তীর কারুকার্য হবো।
নীলের ছটায় হবো বৃষ্টিস্নাত নীল অপরাজিতা;
শিকারী হবো ঝিলের জলে মাছরাঙা বেশে,
স্রোতস্বিনী মন্দাকিনীতে হবো ফল্গুধারা।
পতঙ্গের মতো পুড়ে মরবো আবির-রাঙ্গা গোধূলিতে,
সারঙ্গীতে ধ্রুপদী সুরের মূর্ছনা বোহেমিয়ান মনকে
উত্তাল-পাথাল করবে।
ঝুমকোজবা হয়ে দোল খাব ঘাসফড়িং পাঁজাকোলা করে।
বাগানবিলাসে ভরে উঠবে মনের বিবর্ণ ব্যালকনি।
শতবর্ষী গাছটিতে মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে রবো
উন্মুক্ত নীলিমা ছোঁয়ার দুরাশায়।

পেঁজা তুলোর মেঘ হয়ে আঁজলা ভরা জলাধার আগলে রাখবো সযতনে মাতৃস্বরূপ।
বুনোহাঁস হয়ে জলের সন্তরণে জলকেলিতে রবো দিনমান নিমজ্জিত।
ঊষা-লগ্নে নীহার-স্নাত দূর্বারাশি হবো মেঠোপথের সমান্তরালে।
শ্রাবণের বর্ষণধারা হয়ে ঝরবো নিয়মানুবর্তিতাকে অঙ্গুষ্ঠ দেখিয়ে।
রাধা হয়ে গোপিনী সনে হবো মাতোয়ারা শ্যামের মুরলী তানে।
ফুলবাগিচায় প্রজাপতির পাখায় রঙের কারুকার্য হবো।

মোট পড়েছেনঃ ১২৯৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৭টি মন্তব্য

  1. ঝুমকোজবা হয়ে দোল খাব ঘাসফড়িং পাঁজাকোলা করে।
    বাগানবিলাসে ভরে উঠবে মনের বিবর্ণ ব্যালকনি।
    শতবর্ষী গাছটিতে মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে রবো
    উন্মুক্ত নীলিমা ছোঁয়ার দুরাশায়।- খুব সুন্দর হয়েছে। উপমা ও বর্নণায় প্রাঞ্জ।

    1. মন্তব্যে প্রথম হবার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। খুব ভালো লাগলো ভালো লেগেছে জেনে। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা অফুরন্ত।

  2. আশা এবং স্বপ্ন দুটোর মধ্যে পার্থক্য আছে এটা সবাই বোঝেনা। আপনার লেখায় দুটোরই প্রতিফলন দেখলাম। দুটোই পূরণ হোক এটাই প্রার্থনা আপু।

    ভালো থাকুন সবসময়।

  3. একটি নীলাকাশ দিবে আমায়?
    যে আকাশের নীলে থাকবেনা বিধিনিষেধের বেড়াজাল,
    থাকবেনা কাঁটাতারের সুউচ্চ প্রাচীরের স্পাইকলেট বুনন ।
    এই আশা পুর্নহোক। বুকে বাজুক কুহু কুহু সুরেলা সুকন্ঠি রবিন্দ্র সংগিত।
    দারুন উপস্থাপনা।

    শুভেচ্ছা অবিরত।

  4. একটি নীলাকাশ দিবে আমায়?
    যে আকাশের নীলে থাকবেনা বিধিনিষেধের বেড়াজাল,
    থাকবেনা কাঁটাতারের সুউচ্চ প্রাচীরের স্পাইকলেট বুনন ।
    হৃদয়ের রাডারে আতঙ্কের চতুর্মাত্রিক এন্টেনা-
    অশনি সংকেতের সবুজাভ ইশারা জ্বালবেনা।
    ভাবনার করিডোরে হেঁটে যাবো মহাকালের পথে;
    এলেবেলে উদ্দেশ্য পূরণে হবো দ্রোহের ছায়াসঙ্গী।

    সবটাই অনেক অনেক ভালো লেগেছে।প্রতিটি শব্দ মিষ্টি মধুর করে সাজানো।পাঠ মুগ্ধ হলাম কবি💕

  5. একটা আকাশের বিনিময়ে এত কিছু! দিবে নিশ্চয়ই যার আকাঙ্ক্ষার তীব্রতা থাকবে 🙂
    মজা করলাম। কবিতাটি সুন্দর হয়েছে। ভালোবাসার বিনিময়ে এমন উপহার দেয়াই যায়।

    শুভ কামনা 🌹🌹

  6. একটি নীলাকাশ দিবে আমায়?
    যে আকাশের নীলে থাকবেনা বিধিনিষেধের বেড়াজাল,
    থাকবেনা কাঁটাতারের সুউচ্চ প্রাচীরের স্পাইকলেট বুনন ।
    হৃদয়ের রাডারে আতঙ্কের চতুর্মাত্রিক এন্টেনা-
    মন কেড়ে নিল কবিতা।সবার চাওয়াই এমন। শুভ কামনা॥দারুন হয়েছে ফাল্গুনী।

  7. “যামিনী আঁধারে হাওড়ের বুক চিঁড়ে শাপলা-শালুকে
    শ্রাবস্তীর কারুকার্য হবো।
    নীলের ছটায় হবো বৃষ্টিস্নাত নীল অপরাজিতা;
    শিকারী হবো ঝিলের জলে মাছরাঙা বেশে,
    স্রোতস্বিনী মন্দাকিনীতে হবো ফল্গুধারা”

    একটি নীলাকাশ মানে তো একটি উন্মুক্ত পৃথিবী।
    নারীর জন্য পৃথিবী উন্মুক্ত হলে নারী পারবে সবকিছুকে জয় করতে ।
    খুব ভালো লাগলো দিদি, সুন্দর উপমায় পঙক্তি সাজিয়েছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?