মূল লেখায় যান

আওয়াজ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

শিকার! দেখেছো কি শিকারি?
চোরা চোখের আড়াল ফেলে, ড্যাব ড্যাবে গোল গোল চোখে!

আঁধারের অভিসন্ধিতে দুরভিসন্ধিশাসিত পুষ্পিত লকলকে জিভে
নির্ভয়শিকারি উঁচুবুকে রাজপথ থেকে গলিপথে হেঁকে চলে
শিকার শিকার,

দীঘল গুচ্ছের ফুলদ্বীপে মিশে মিলে শব্দহীন পাখায় আনন্দোচ্ছল ওড়াউড়ি
প্রত্যুষপ্রজাপতির আনাগোনা, উল্টে পাল্টে নিজেকে দেখা,
জেগে ওঠা পাখির কূজন, হৃদয় দিয়েছিলে ঠাঁই ক্ষণে বদলানো মেঘদল;
দূর ব্যস্ততার কোলাহল আবর্জনার ভাগারে,
এখানে শব্দহীন নীরবতার নিভৃত ছায়া, নিশ্চুপ আলোর কাচজ্যোৎস্না
অমিতব্যয়ী প্রাণাবেগে,

ধাড়ী শিকারি গুড়ি মেরে জেগে ওঠে, ক্রমাগত হেঁকে চলে
সু উচ্চতায় ধ্বনিত হয়, শিকার-শিকার,
উল্লাসে বিদ্বেষে নিরন্তরে;

মোট পড়েছেনঃ ৬২৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. কঠিন ভাবগম্ভিরয্য ভরপুর আপনার এই লেখাটি।

    আঁধারের অভিসন্ধিতে দুরভিসন্ধিশাসিত পুষ্পিত লকলকে জিভে
    নির্ভয়শিকারি উঁচুবুকে রাজপথ থেকে গলিপথে হেঁকে চলে

  2. এতো খুবই সাহসি শিকারী মনে হচ্ছে। তা সে শিকার করছে টা কী?
    মানুষ যদি মনুষকে শিকার করে, তবে সে হাকডাকেও আছে হাহাকার।
    এত্তো কুঠিন কুবিতা লিখলে যাই কোথায় ;( মোর চুল এই শুষ্ক মৌসুমে খুশকির জালায় এমনিতেই উঠে শেষ।
    শিকার মরুক হাঁটু পানিতে। আমরা জনগন নির্ভয়ে থাকি এহন এই কম্বলের মধ্যে। খাওন দেবে গৌরিসেন।

  3. আবার কঠিন কবিতা?
    “আমি জ্ঞান হারাবো, মরেই যাবো,
    বাঁচাতে পারবে না তো!”
    আমি আপনার মতো কুবি না। এতো কুঠিন করে লিখেন ক্যান! কুবিদের রাজা = কুবিরাজ বইলা এইসব একান্ত অনুভূতি ছাইড়া কার মাথা শিকার করেন গো কুবিরাজ ভাই? ^:^

    1. এখানে শিকারিকে শিকারের অবস্থানে থেকে দুঃখ-কষ্ট বুঝে দেখার কথা বলা হয়েছে,
      আপনি কিন্তু ঠিক ই বুঝে ফেলেছেন,
      অনেক ধন্যবাদ এ সব পড়ার জন্য।
      (আসলে হন্তাকারক সময়কে নিয়ে ভাবা কিছু বিষয়)

  4. বাপরে এত কঠিন ভাবগম্ভীর কবিতা।
    দাঁতের সাথে সাধের চুলও আমার যাবে মনে হয়।
    মাঝে মাঝে শিকার করা ভাল তাতে আত্মবিশ্বাস বারে। 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?