মূল লেখায় যান

অমাবস্যা আমার ভলোলাগে

ক'রেখেলা_কাটেবেলাবিবিধ১৬টি মন্তব্য

ঘুটঘুটে অন্ধকারে মুক্ত বসনা হয়ে
যখন সে কাছে হেঁটে আসে,
ঘনঘন শ্বাস তার তোলে প্রাণে ঝঙ্কার
চোখ নাহি খুঁজে পায় তাকে
অমাবস্যা আমার ভলোলাগে |

দেখেছি অনেক তাকে
রোদে রাঙা দিনে প্রাতে,
বাঁধভাঙা আলো জ্যোৎস্নায় –
কিন্তু এমন করে হৃদয়ের রূপে তারে
আগে তো কখনও দেখি নাই |

প্রাণ খুঁজে পায় প্রাণ জোনাকির আলোতে
আঁধারে আধার ঢাকা থাকে
আকাশের শত তারা সাজিয়ে ফুলের ডালা
দেখা দেয় নিকষ কালো রাতে
অমাবস্যা আমার ভলোলাগে |

মোট পড়েছেনঃ ৮৭৬জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. অন্ধকারে চোখের দৃষ্টি ব্যহত ও অন্তরদৃষ্টি প্রসারিত হয় | অন্তরদৃষ্টিতে সুন্দরের নিরূপন হৃদয়ে চিরস্থায়ী হয় |

      লেখা পড়ার জন্য ধন্যবাদ |

  1. কবিতায় ভিন্নতা আছে বেশ
    ভালো লাগলো ।

    * কবিতার লাইনগুলোতে এই ডাবল স্পেস কি নিজেই দিয়েছেন ? ওয়ার্ড বা অন্যকোথাও থেকে কপি করে এখানে পেস্ট করলে লাইনগুলো অনেক সময় এমন হয় ।
    পেস্ট করার আগে HTML এ ক্লিক করে পেস্ট করুন । অবিকল কপি হবে তাহলে । এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন ।
    বুঝতে না পারলে জানাবেন ।

    1. আপনার ভালোলাগায় আমার আনন্দ | আনেন্দর উৎস জিসান শা ইকরামকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি |

      আপনি “ডাবল স্পেসের” রোগটা ঠিকই নির্ণয় করতে পেরেছেন | রোগ উপসমের যে নিদান দিয়েছেন তা মনে থাকবে |
      সাহায্যের জন্য আরেক দফা ধন্যবাদ |

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।