মূল লেখায় যান

প্রতীক্ষা-(২)

বনলতা সেনএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

এই ই ঝর্না……
বয়ে চল ধেয়ে যাও , হেঁটে হেঁটে দৌড়ে
পাহাড় থেকে সমুদ্দুরে ; জনারণ্যের ঘনারণ্য ছুঁয়ে
মিলন-বিচ্ছেদের অমোঘ আনন্দ-যন্ত্রনায় ।
স্তব্ধতার উচ্ছলতায় বিক্ষত হৃদয়ে
সক্রিয় নিষ্ক্রিয়তায় রক্তনদীর অগ্নিনদী হয়ে ।

মুক্ত বুকে ঝিনুক সুন্দরী
ঝর্নার বুকে কান পাতি নিষ্প্রাণ বিবর্ণতায় ,
জ্বালা-যন্ত্রণার উজ্জ্বল-অন্ধকারের অন্তর্দাহে
ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;
তোমার ই , দীর্ঘশ্বাসের
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।

মোট পড়েছেনঃ ৭৮২জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. তোমার ই , দীর্ঘশ্বাসের
    বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।

    খুবই কষ্ট পেলাম কবিতাটি পড়ে। অপেক্ষায় আমরাও আছি কবে শেষ হবে আপনার কষ্টময় প্রতীক্ষার।
    ভালো লেগেছে। শুভেচ্ছা।

  2. আপনার প্রতীক্ষার যন্ত্রণার ভার বহনের সক্ষমতা
    আপনার নির্বাচিত শব্দদের আছে তা স্বীকার করতে দ্বিধা নেই ।

    কিছুটা হলেও যন্ত্রণার মাত্রা বুঝতে পারছি বলে মনে করি ।

    1. হা হা , এগুলো রুপক অর্থে ব্যবহৃত কথা মাত্র ।
      ঝর্নার গতিময়তা বোঝাতে চেয়েছি ।

      ঝিনুক সুন্দরী বলতে বুঝিয়েছি – যে ঝিনুকে মুক্তো থাকে ।
      সবই রূপ কল্প , ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না ।
      ধন্যবাদ ।

  3. ঝর্ণাধারার সঙ্গে সুপ্ত প্রেম গুপ্ত পথে চলে যে আনন্দ-যন্ত্রণা লাভ করেছে তা সত্যিই মনোরম | প্রেমের সার্থকতা বিরহে | তাই বিরহমুক্তি কল্পে একই ছত্রে দুবার ‘প্রতীক্ষা’ শব্দের ব্যবহার করে প্রেমকে যেভাবে চিরস্থাযী করেছেন তা অনবদ্য | শব্দ প্রয়োগে মুন্সীয়ানা প্রশংসনীয় | ধন্য লেখনী |

    শুভেচ্ছা রইল |

    1. যতটুকু প্রশংসা করেছেন নিজ গুনে ততটা প্রাপ্য না ।
      আর আহামরি কিছু লিখেছি তা নয় মোটেই ।

      প্রতীক্ষার যন্ত্রণা বোঝাবার চেষ্টা মাত্র ।
      ভাল থাকবেন ।

  4. এ লেখায় মন্তব্য করা কঠিন ।
    আপনার প্রতীক্ষার যন্ত্রণার সাথে একাত্মতা দেখানোর মত
    শব্দ অপ্রতুল আমার কাছে ।
    নূতন শব্দের নিত্ততায় আমি অবাক , কী করে সম্ভব জানি না ।

    আপনার হবে তা বেশ বুঝতে পারছি ।
    আরও আরও লিখুন ।

  5. //ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;
    তোমার ই , দীর্ঘশ্বাসের
    বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে । //
    অসাধারন লাইন গুলি … কবে যে এমন লিখতে পারবো …