মূল লেখায় যান

অবাক বিষ্ময়

মনির হোসেন মমিকবিতা১৬টি মন্তব্য

নিমিশেই বদলে যায় মানুষ
কখনো স্বার্থের কারনে
পরিবারে,
কখনো লোভনীয় স্বর্গের আশায়
বদলে যায় তার চিরচেনা রূপ!
হিংস্রতায় ছেয়ে যায় পশুর
অধম!
নিমিশেই বদলে যায় মানুষ।

নিমিশেই বদলে যায় বিশ্ব বিবেক
কখনো মরনাস্ত্রের ধান্দায় মরিয়া
দেশে দেশে,
কখনো বিশ্ব ক্ষমতার শিখরে উঠতে,
বদলে ফেলে পৃথিবীর স্বাভাবিক ঋতু-দিক
বারুদের বায়ু দূষনে,
বদলে ফেলে পৃথিবী বেচে থাকার স্বাভাবিক উষ্ণতা!
নিমিশেই মানুষ অমানুষ হয়ে বদলে যায়,
গলা হতে ফসকে পড়ে শ্রেষ্ট্রত্বের অহংকার!
বদলে যায় মানুষ কতটা সহজে।

নিমিশেই বদলে যায় মানুষ
একটুও বুক কাপে না!!
বুলেটের আঘাতে ছিদ্র করতে
আল্লাহ,ভগবান কিংবা ঈশ্বরের ঘর!
ধর্মের মত পার্থক্য যতই থাকুক
জগৎ সৃষ্টির স্রষ্টা ঐ এক জন,
কত সহজেই মানুষ হয়ে যায়
একে অপরে কতটা পর।

মোট পড়েছেনঃ ৮৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. সমসাময়িক বিষয়গুলো তুলে ধরাতে আপনার জুড়ি নেই। অদ্বিতীয় আপনি। আসাধারন হয়েছে ভাই। আচ্ছা! কেন? মানুষগুলো বদলে কেন যায়।

  2. ধর্ম-কর্ম, বিধি-বিধান সব আসলেই কি স্রষ্টার ? না সব কিছু ব্যক্তিস্বার্থে তৈরি করা হয়েছে ? যতদিন যাচ্ছে মানুষের মনে কেবল প্রশ্নের সংখ্যা বাড়ছে। উত্তর পাবার কোনো পথ খোলা না রেখেই প্রশ্ন বাড়ন্ত পথে হাটা দিয়েছে। কেউ জানে না এর শেষ কোথায় ,,

    লেখা ভালো হয়েছে মমিভাই। এমন লেখা বিবেককে চাপে রাখে। চাপ থেকেও যদি ভালো কিছু ক্ষতি নেই। লিখুন, অন্তত যতদিন বিবেকের চাপ বোধ করার শক্তি থাকে।

    শুভ কামনা 🌹🌹

    1. ইদানিং মন বিষিয়ে আছে…পারিপার্শিক নিজের ব্যাক্তিগত বেশ ঝামেলায় আছি তাই লিখতে সময় তেমন একটা পাই না তাই চিরকুট এ লেখা।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।আপনার প্রশ্নের উত্তরও আমার জানা নেই তবে এইটুকুই জানি,আমি কেবলি মানুষ।

  3. মনির ভাই! আপনি কবিতা ও লিখেন!! কম্পলিট একজন সোনার বাংলার সোনার মানুষ আপনি *** কবিতা খুব ক হৃদয়গ্রাহী হয়েছে ♥♥♥

    1. এটা কবিতা নয়
      কবিতাকে আমি খুব ভয় পাই মানে খুব কম বুঝি কারন আমি কাল্পনিক নই আমি বাস্তবাদী সে জন্য অনেকের কবিতায় আমি মন্তব্য করতে সাহস পাইনা।কিন্তু সুন্দর এ নতুন সোনেলায় সিলেক্ট ঘর একটিই চয়েজ করতে হয় তাই কবিতাই চয়েজ করতে হয়েছে।তবে কবিদের আমি খুব পছন্দ করি ও শ্রদ্ধা করি তারা অল্প কথা কেমনে যেন বিশাল অধ্যায়কে প্রকাশ করে এটাতে আমি আশ্চর্যবোধ করি।ধন্যবাদ।

  4. সৃষ্টিকর্তা সবই দেখেন বোঝেন। তিনি কি নিয়মে পাঠিয়েছেন এ জগত সংসারে বোঝা ভার।
    এক মুহূর্ত কাঁপে না আমাদের মন কাউকে মেরে ফেলতে।
    খুব সুন্দর করে ফুটালেন ভাই লেখায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?