মূল লেখায় যান

অবসর নেই

সালমা আক্তার মনিকবিতা, বিবিধ২৫টি মন্তব্য

আহারে কতদিন এপথে হাটিনি,
সোনালী আলোর আভা দেখিনি,
রাঙা ধুলো গায়ে মাখিনি,
মাটির সোঁদা গন্ধ শুকিনি,
আহারে কতদিন প্রানের সাথে
প্রানের মিলনে বাদ্য বাজেনি।
কারন কিছু না অবসর নেই
বন্দী সবাই নগর কারাগার।
মনতো অন্ধ বধির বোবা,
কিছুই বলেনা আগলও ভাঙে না,
আহারে যদি এমনই হতো!
মন শুনতো কেবলি আমার
মনের আকুতি,
সত্যিই যদি সত্যিই হতো,
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি।

মোট পড়েছেনঃ ৭২০জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. এই নাগরিক জীবন আমাদের অবসর দেয়না। ব্যস্ততার ঘেরাটোপে বন্দী হয়ে থাকতে হয় সারাক্ষণ। 🙁

  2. আমাদের প্রান দমবদ্ধ হয়ে থাকে নগরে।ফিরে যেতে চাই মাটি আর সবুজের কাছে। কিন্তু যাওয়া হওয়া বাস্তবতার কারনে।আপনার লেখাটি সবার মনের কথা বলে আপু।

    1. অরু আপু সবাই কি আর পারে শুন্যাপুর মতো বারান্দাতেই পুরো প্রকৃতিটাকে তুলে আনতে? আর হারিয়ে যাওয়া দিন তাও নীলা আপু বলে দিলেন প্রবেশ নিষেধ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।