মূল লেখায় যান

পথের দিশা

নীরা সাদীয়াকবিতা৩৪টি মন্তব্য

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
এদিক ওদিক দুদিক মিলে
জীবন দিক বেদিক!

উত্তরে দমকা হাওয়া,
দক্ষিণে ঝড়
পূর্বে চলে উজান ভাঁটি
পশ্চিমে নিশ্চল।

এদিক ওদিক মন ছুটে যায়
আমি টেনে ধরি,
মাতাল হাওয়া পূবের কোণে
আমি তর্পে মরি!

কোথায় আছে পথের দিশা
কেউ জানে না হায়,
পথ খুঁজে ক্লান্ত বিকেল
আমি অসহায়!

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
কোনদিকে জীবন গড়ায়
কোনটা যে সঠিক।

২১/১২/১৮

মোট পড়েছেনঃ ১৩৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

      1. তুমি বয়সে অনেক ছোট হলেও তোমার লেখার যেই ধার, ভাবনাচিন্তার যেই ম্যাচিউরিটি, তা আমাকে দিয়ে কখনোই হবেনা। লেখালেখিতে তুমি আমাদের অনেকের চাইতে বুড়ো 🙂

  1. ছন্দে ছন্দে বলে গেলেন
    সত্য কিছু কথা
    দ্বিধার ভেতর হাঁটা যেন
    জীবনেরই প্রথা!

    আমি, আপনি, তারা, সবাই
    এই রোগেতে ভুগি,
    চেয়ে দেখুন দ্বিধাহীনরাই
    বাজায় ডুগডুগি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?