মূল লেখায় যান

কবিতা দুখী মেয়ে

নীরা সাদীয়াকবিতা২১টি মন্তব্য

কবিতারা অকারণ,

করে শুধু জ্বালাতন

তারপর ঘুম ভেঙে ভোর হয়,

কবিতারা চুপি চুপি সরে রয়।

 

কবিতারা ছন্দে,

সুর তোলে ‘নন্দে

একসময় থেমে যায় নিশ্চুপ

কবিতারা সত্যি অদ্ভুত।

 

খুব দ্রুত ভোর হয়,

কবিতারা জেগে রয়,

ফুলগুলো বাঁসি হয় সকালেই

তাই দিয়ে মালা গাঁথে অকালেই।

 

মালা যায় শুকিয়ে

কবিতা দুঃখী মেয়ে

কবিতার নেই কোন ঠিকানা

আজও সেই নামটি যে অজানা।

 

কবিতার বাড়ি নেই,

কবিতার ঘর নেই,

আছে শুধু একখানা ছন্দ,

সবদিকে পথ যেন বন্ধ।

 

কবিতারা ঝরে পড়ে অকালেই,

কবিতারা মরে যায় সকালেই।

 

২৩/০৫/২০

মোট পড়েছেনঃ ১১৫০জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. যথাযথ আঙ্গিকে কবিতার কোনো ছন্দও নেই অথবা বলা যেতে পারে ছন্দপতন কবিতার ধর্ম। এখন যদি বলেন, তাহলে কবিতা কী? এর বিষদ বিবরন জানতে চাইলে আমার আরো লেখাপড়া করতে হবে। যা এখন আমার ধৈর্যে নাই। কবিতার ঘরবাড়ি নেই কে বললো? আমার/ আপনার/ আমাদের মন মস্তিষ্ক ই তো কবিতার উৎপাদন কারখানা😊😊 রবীন্দ্রনাথের, নজরুলের কবিতারা কী মরে গেছে? যায়নি তো! কবিতা দ্রোহের আগুন জ্বালাতে সক্ষম, কবিতা মরা গাঙে বাণ ডাকাতে সক্ষম, কবিতা বৃষ্টিদিনে প্রেমময় হতে সক্ষম…… তবে… কবিতা দুঃখী তবুও….

  2. কবিতার মায়াজাল এ যে একবার আবদ্ধ হয় সে কিন্তু এই মায়াজাল ছিন্ন করতে পারে না ‌‌। এর পরতে পরতে সৌন্দর্য, রহস্য, ভালোলাগা, প্রেম, সুখ, দুঃখ সবই পাওয়া যায় শুধু খুঁজে নেয়ার শক্তি, ভালোবাসা থাকতে হবে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।