মূল লেখায় যান

স্বপ্ন…!!!!!!!!!!!!!!

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

আমরা যারা ক্ষীণ অথর্ব কায় ক্লেশে বেঁচে থাকা প্রান্তিক অকর্মণ্য অর্থহীন নেটজীবি প্রাণী ( নেটেই বাঁচি - নেটেই মড়ি - নেটেই হাসি ও কান্নার ভাব ধরি ) ব্যান্ড উইথ এর দাম কমালেও আখেরে বিশেষ কোন সায়-সুবিধে পাবার কোন লক্ষণ দেখছি বলে মনে হচ্ছে না । যদিও বগল-বাজ বড় কর্তারা হিম ঘরে বসে ভারী গলার রগ… [বিস্তারিত]

অভ্যাস-৫

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

ভাবছি আর ভাবছি ...... ভাব্‌বনা আর কিছুতেই-- এমনই ভাবছি ; তবুও ভাবছি - ঘুমাব আরও - ঘুমঘোরে বা ঘোরঘুমে জেগে উঠব না - উঠলেও জেগে জেগেই ঘুমাব, তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি । হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি সকাল বলে - 'সুপ্রভাত তোমাকে' কী আর করা , বিদায় - হে… [বিস্তারিত]

অভ্যাস-৪

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

নিশ্চুপ নীরবতা ……….. শব্দ সমুদ্রে শেষহীন অবিশ্রাম এমন নৈশব্দের স্রোতে ভেসে ভেসে যাওয়া ; না - না , নেই কোন বিষণ্ণ দুঃস্বপ্ন -- নেই - পাওয়া বা না পাওয়ার সুখ সুখ যন্ত্রণার জ্বলন্ত লাভা স্রোত, অতীন্দ্রিয় নিশ্চুপ ধূসরতা - অক্লান্ত স্তব্ধতায় গভীর নীল পাড়হীন বন্ধ্যা ম্লান স্খলিত স্থবির রাত্রির পাহাড়ের ছায়া । জানলার ফাঁক গলে… [বিস্তারিত]

চন্দনা.........(লীলা) সোনার মেয়ে, ভূবনডাঙার হাসিতে ভুলব না আর চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে , জেনে গিয়েছি তোমার কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের। শাঁকচুন্নী হয়ে......... বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া আমি মেনে নিতাম তাও । বুকে নিতে চেয়েছিলাম নদী কে সমুদ্দুর হয়ে , কই ! এ তো নদী নয় তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত… [বিস্তারিত]

অরিত্র , এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকী দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে। শহরের এই ভিড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে বসে , ইচ্ছে করে খামচে দিতে ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে । রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরও নরম হয়ে… [বিস্তারিত]

অভ্যাস-৩

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের এখনও আগের মতই , ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু অবিরাম গভীর মমতায় ; মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার পালিয়েছে সেই কখন ! [বিস্তারিত]

ত্যাগ

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

হননের এই মহাযজ্ঞে রণমত্ত সবাই...... কাজের কাজ!! সে হিসেব আসমানি; রণ পায়ে সং সাজা সহজ সে অনেক...... সহজ নয় বিশুদ্ধতায় আত্মদান । আগাম ঈদ শুভেচ্ছা সবাইকে । ঈদ মোবারক । [বিস্তারিত]

আনন্দ ধ্বনি

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

“হর্‌ মুসিবৎকো দিয়া এক তবসুম্‌সে জবাব ইস্‌তরাহ গরদিসে দৌড়োঁকো রুলায়া হ্যায় ময়নে।” “---দুর্দিন-কে আমি খুব কাঁদিয়েছি । দুঃসময় ভেবেছিলো সে আমাকে কাঁদাবে । ভেঙে ফেলবে । কিন্তু পারেনি তা । বিপদের প্রতিটি আঘাতের জবাব আমি দিয়েছি হাসিমুখে । আমার সে স্মিত হাস্যের ফুলের কাছে হেরে গেছে দুঃসময়ের ভ্রুকুটি ।” [বিস্তারিত]

অভ্যাস……২

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি৯টি মন্তব্য

ঘুম ভাঙ্গে ফুলের গন্ধে-পাখির ঠোঁটে... কিন্তু আজতো এমন কিছুই হল না ...তাহলে আজ কি আমি এখনও ঘুমিয়েই ? মন্দ কী......ঘুমঘোর বা ঘোর ঘুমেই কাটুক না আজ । ছোট বেলায় দীঘল পুকুরে একপায়ে দাঁড়িয়ে থাকে সাদা বক দেখে ভীষন ভালোলেগেছিল , ধরতে চেয়েছিলাম আদর করব বলে .........ধরতে পারিনি - কেউ ধরেও দেয়নি... কেঁদেও ছিলাম অনেক... সেই… [বিস্তারিত]

অভ্যাস……১

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি, বিবিধ১৩টি মন্তব্য

খুব সকালে ... হ্যা হ্যা ...অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অনেক দিনের অভ্যাস । জানালার লাগোয়া শিউলি ফুলের ঘ্রান - ঘরময় আলতো পায়ে হেঁটে বেড়ায় । ভালই লাগে । সাঁজ সকালে গোটা পাঁচেক বাংলা ও দুটি ইংরেজী পত্রিকা নেটে পড়াও আমার আর একটি চিরায়ত অভ্যাস । কিন্তু একরাশ নিমজ্জমান 'হতাস হওয়া' ছাড়া আর… [বিস্তারিত]