মূল লেখায় যান

লীলা কে অরিত্র………

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

চন্দনা………(লীলা)
সোনার মেয়ে,
ভূবনডাঙার হাসিতে ভুলব না আর
চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে ,
জেনে গিয়েছি তোমার
কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের।
শাঁকচুন্নী হয়ে………
বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া
আমি মেনে নিতাম তাও ।

বুকে নিতে চেয়েছিলাম নদী কে
সমুদ্দুর হয়ে ,
কই ! এ তো নদী নয়
তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত তীর
অব্যর্থ নিশানায় ।

সামান্য একজন আমি ,
দেড় দিনের তোমার প্রেমে
খড়কুটো হয়ে ভেসেছি নীল গাঙে ।

চন্দনা- চন্দনা , দেখে নিয়ো
একদিন তোমাকে উল্টো পায়ে হাটাবো ই ।

অরিত্র

মোট পড়েছেনঃ ৮৭৩জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. দেড় দিনে এমন হলে দেড় বছরে এসে কি দাঁড়াবে সেটাই ভাবছি… তবে লীলা আর অরিত্রের লীলা খেলা চলতে থাকুক দেড় শতাব্দী থেকে সহস্রাব্দী পর্যন্ত। কবিতা দারুণ হয়েছে কিন্তু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।