মূল লেখায় যান

দু’টি ঘটনা

আদিব আদ্‌নানঅন্যান্য২৮টি মন্তব্য

ঘটনা-১
হঠাৎ দেখলাম নেস্‌লের হালাল ম্যাগি নুডুল্‌সের বিজ্ঞাপন। ইসলামি ফাউন্ডেশনের সনদে। (তাঁদের গবেষণাগারের পরীক্ষালব্ধ ফলাফলের কোন খবর আম জনতা জানতে পারিনি) আনন্দের সংবাদ। এতদিন কি এটি হালাল ছিল না? যাক এ কথা, অন্য কথায় আসি।
দোকানে গিয়ে দেখি, তিনটি কিনলে একটি ফ্রি!!! আরও আনন্দ ,যত পার তত খাও অবস্থা।
পাশের দেশে এই কোম্পানির নুডুল্‌সে বিষাক্ত সীসার উপস্থিতি প্রমাণ হওয়ায় সেটি সেখানে নিষিদ্ধ ঘোষনা করে বাজার থেকে উঠিয়ে নিতে বলা হয়েছে।এখন সেই ম্যাগি নুডুল্‌স সেখানে সিমেন্ট কারখানায় জ্বালানী হিশেবে ব্যবহার করার খবর দেখেছি।
বিএসটিআই আমাদের এখানে পরীক্ষা করে কোন ক্ষতিকর কিছু পায় নি। এটিও নেস্‌লে বিজ্ঞাপনে ঘোষণা করেছে।
নেস্‌লে ম্যাগি বাগিয়ে পান সাহিত্য করছে আমাদের সাথে মহানন্দে।
আমরা পরমাত্মীয় ওদের।

ঘটনা -২
লিচু বাগানে ছিটানো কীটনাশকের প্রভাবে দিনাজপুরে ১১ শিশুর মৃত্য।
কোথাও কোন হেলদোলে আওয়াজ পাচ্ছি না।
আপনারা কেউ সাউন্ড পেলে আমাদের জানিয়ে কৃতার্থ করবেন।

অনেক দিন পর আপনাদের মাঝে আসতে পেরে ভাগ্যবান মনে করছি নিজেকে।

মোট পড়েছেনঃ ৯৫৫জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. হ্যাঁ। খেয়াল করেছি আজকাল অনলাইনের সর্বত্রই ম্যাগির বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

  2. ইসলামী ফাউন্ডেশনের একটি অত্যাধুনিক পরীক্ষাগার আছে
    অবশ্য তা বাতেনে-
    বাতেনের পরীক্ষাগারের প্রকাশ হবে কেন?
    কত টাকা খাইছে ইসলামী ফাউন্ডেশনের মহা-পরিচালক,এই হিসেবও বাতেনেই থাকুক।

    শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখ জনক।
    সাউন্ড নেই এটি ঠিক না- আমরা ভারতের বিরুদ্ধে ২-১ এ সিরিজ জিতেছি 🙂

    অনেকদিন পরে আমাদের মাঝে আপনাকে দেখতে পেয়ে আনন্দিত হলাম।

  3. ২ নাম্বার ঘটনাটি জানা ছিলোনা। কাউকে কিছু বলতে দেখলাম না তো এটা নিয়ে।
    ১ নাম্বার ঘটনা এবং পূর্ববর্তী আমাদের দেশের বিখ্যাত ল্যাব টেস্টে ফরমালিনের অনুপস্থিতি দেখে আমার মাথায় একটা কথাই এসেছে, বিভিন্ন রিসার্চের জন্য সায়িন্টিস্টরা এনিমেল টেস্ট না করে বাংলাদেশের মানুষের উপর করলেই পারে। এদেশের মানুষ হালাল সব ধরনের টেস্টের জন্য।
    আপনার আইডি টা নতুন মনে হচ্ছে। সোনেলায় স্বাগতম আপনাকে। আমার মেমোরি নিয়ে প্রশ্ন তোলা বারণ।

    1. জ্বি, অনেকদিন পরে এসেছি বলে এটুকু তো আমাকে শুনতেই হবে।
      এখন আবার শুনছি বিষাক্ত পদার্থ পাওয়া গেছে, তবে তা এখনই প্রকাশ করা যাবে না।
      ম্যাগি বাজারে চলছে, চলবে।

    1. আপনি ঠিক বলেছেন আমাদেরটি এখানেই তৈরি হয়। আমরা ওদের আত্মীয় বলে আমাদের বিষ খেতে
      দেয় না। অন্য দেশ যেহেতু অনাত্মীয় তাই বিষ খেতে দিচ্ছি!!!
      তবে প্যাকেটের গায়ে লেখা অন্য দেশে যে সব উপাদান বিষ হিসাবে চিহ্নিত হয়েছে সেটি আমাদের এখানে
      আরও বেশি পরিমাণে আছে।
      এটিই বাস্তবতা।

  4. ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দেয়।এদের কাছে অবশ্য সব কিছুই হালাল।চোর বদমাস লুটেরা ডাকাতদের কাছ হতে টাকা নিতে নিতে এরা হালাল বানিয়ে ফেলে সব।
    BSTI এর কাজ হচ্ছে কেবল টাকা নেয়া।আর কোন কাজ নেই এর।শিশু মৃত্যু অত্যন্ত দুঃখ জনক।

  5. আজব দেশ আমাদের। গতবার আম নিয়ে বাড়াবাড়ি করাতে এবার আমে কিছুটা কন্ট্রোল এসেছে কিন্তু অন্যদিকে কোন খবরই নেই। আহারে! বাচ্চাগুলো।
    আর ইসলামি ফাউন্ডেশন যেহেতু সনদ দিয়েছে, ব্যাপার না। হালাল মনে করেই খেতে থাকুন।

  6. বিষাক্ত কোন কিছুর উপস্থিতি না পাওয়া তো খুশির খবর, আমাদের খুশী হওয়া উচিত। আর এই বিখ্যাত বিজ্ঞানীদের নোবেল দেয়া উচিত, রোগের ভ্যাকসিন তৈরি করতে দিলে এরা বলবে, ভ্যাকসিন কি বানাবো, এই ধরনের কোন রোগই তো নাই। ভালোই তো…………… 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।