মূল লেখায় যান

অভ্যাস-৪

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

নিশ্চুপ নীরবতা ………..
শব্দ সমুদ্রে শেষহীন অবিশ্রাম
এমন নৈশব্দের স্রোতে ভেসে ভেসে যাওয়া ;
না – না , নেই কোন বিষণ্ণ দুঃস্বপ্ন —
নেই – পাওয়া বা না পাওয়ার সুখ সুখ যন্ত্রণার
জ্বলন্ত লাভা স্রোত, অতীন্দ্রিয় নিশ্চুপ ধূসরতা –
অক্লান্ত স্তব্ধতায় গভীর নীল পাড়হীন বন্ধ্যা ম্লান
স্খলিত স্থবির  রাত্রির পাহাড়ের ছায়া ।
জানলার ফাঁক গলে ……….
অক্লান্ত শান্ত স্নিগ্ধ  শিউলী সকালকে ই
সুপ্রভাত ।

মোট পড়েছেনঃ ৯০০জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য