মূল লেখায় যান

ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

অরিত্র ,
এইসব হেমন্তের রোদেলা ভীষণ
একাকী দুপুর গুলোতে আমার খুব
ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে।

শহরের এই ভিড় এড়িয়ে কোন
প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে
বসে , ইচ্ছে করে খামচে দিতে
ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে ।

রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়
আরও নরম হয়ে উঠবে তখন
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব ,
হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেব চলন্ত ট্রেনের নীচে
এমন ইচ্ছে করে ।

যদি খুব চায়ের তেষ্টা পেয়ে যায়
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে
চুপিসারে তোমার চা’য়ে বিষ ঢেলে দেব ।

তোমাকে চিনে ফেলেছি একটু দেরি করে হলেও
তুমি আর নেই – আমার তুমি
তুমি এখন অন্য কারও, আমার নও মোটেই ।

দু-নৌকায় নয় , অনেক নৌকায় রাখছ পা
এ নয় অজানা এখন আমার ,
যতই ভাব নেও শৌখিন স্বস্তির –
অবস্থা সঙিন সে আমি ঢের আগেই জানি ।

মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন
পাহাড়ে চলে যাই, এক ধাক্কায় ফেলে দেই গভীর কোন গিরি গহ্বব্রে-
তলিয়ে যাও তুমি অতল যন্ত্রনায় ।

একদিন ঘুষি মেরে ঠিকই নাক ভেঙে
নিরুদ্দেশ আমি হবই ।

মোট পড়েছেনঃ ৮৩৪জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অরিত্রকে নিয়ে টানা হ্যাচরা শুরু হলও নাকি ?
    একজন লীলাবতীর অরিত্রর উপর এমন হিংসুটে চিন্তা ভাবনা জাতি বরদাস্ত করবে না ।

    ভালো লেগেছে কবিতা ।

  2. নাআআআআআ অরিত্রের এরকম পরণতি ভাবলেই দুক্ষে আমার নয়ন দিয়া জলধারা বহিয়া সমুদ্রে মিশিয়া যাইতেছে। ব্যাফুক কান্দনের সীন এই কবিতা পাঠে। ভ্যা ভ্যা ভ্যা।

    তবে আদিব আপনি দারুণ হিংসুটে কবিতা লিখতে পারবেন।

    1. হিংসে বিহীন ভালোবাসা কোন ভালোবাসাই না ।এমন ই বলেন অভিজ্ঞজনেরা ।

      সমুদ্রের তো দারুন দুর্দিন এখন । এত চৌক্ষের পানি এখন কোথায় রাখবে ?
      তবে হ্যা , দেখি অরিত্র এবার কী ভাবছে ।তাহলেই বুঝব ভালোবাসা কাহাকে বলে ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।