মূল লেখায় যান

হেমন্ত বন্দনা – শাপলা পদ্ম

এস.জেড বাবুকবিতা৩৫টি মন্তব্য

 

শাপলা ঝিলে ঘুড়তে যাবি ? চল-
কার্তিকের ঐ হাঁটু জলের বিলে,
পদ্ম দেখেই হাত বাড়াস না যেন
পা পিছলে পড়বি গভীর খালে।

ভাঙ্গা ডিংগি; ডানে বায়ে দুলে
বলিস যদি, আনবো টেনে তুলে,
শেওলা ভরা পিচ্ছিল ছোট মাঁচা
পা পিছলে- পড়িস না তুই ভূলে।

নীল শাড়িতে বসবি পাটাতনে
বাইবো নৌকা ভাটির টানে টানে,
উড়বে আঁচল হৈমন্তি বাতাসে
নাচবে নোলক ভাটিয়ালি গানে।

শালুক তুলিস, শাপলা কয়েক গোছা
দুই চারটে নীলচে পদ্ম ফুল,
সাঁজের আগে ফিরতে হবে নীড়ে
জল কাননে কেমনে করিস ভুল !!

ঐ যে দুরে, সুপাড়ি গাছের ডগা
ফিরতে হবে তিনশ বিঘা পথ,
ডুবছে সুরুজ, তাম্বু হলো লাল
থাকিস দুরে, সবাই কি আর সৎ !!

সখি, টোক্কা দিসনা মরা নদীর বুকে
শেষে, ঢেউ হাসবে বুকখানি ফুলিয়ে,
যদি, পাগলা ঝড়ে উড়ে আঁচলখানি
তখন, লজ্জাটুকুন সামলাবি কি দিয়ে !

-০-

২১/১০/২০১৯

ছবি- নেট থেকে

মোট পড়েছেনঃ ১৯৯০জনআজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. নীল শাড়িতে বসবি পাটাতনে
    বাইবো নৌকা ভাটির টানে টানে,
    উড়বে আঁচল হৈমন্তি বাতাসে
    নাচবে নোলক ভাটিয়ালি গানে।

    চমৎকার হেমন্তের বন্দনায় কবিতা নিয়ে সোনেলায় অভিষেক। অভিনন্দন এবং স্বাগতম সোনেলা পরিবারে। আজ থেকে আপনিও এ পরিবারের একজন সদস্য। ভাল মন্দ মন্দের ভাল সব মিলিয়েই সাথেই থাকুন।ধন্যবাদ।

      1. আপনি তৌহিদ ভাইর এই পোষ্টটি পড়ুন,
        একটি মোবাইল এপ্লিকেশন লিংক দেয়া আছে,
        মোবাইলেই ছবির সাইজ ছোট বড় করা যায় এটি দিয়ে,
        নিজের চাহিদা মত।
        এখানে ক্লিক করুন।

  2. প্রথমেই জানাই সু-স্বাগতম সোনেলার উঠোনে, আসবো আসবো করে চলেই এলেন দেখে খুব আনন্দিত হলাম ভাই, অনুরোধ করবো আপনার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য।
    চমৎকার হেমন্ত বন্ধনা, মন্ত্রমুগ্ধ হলাম ভাই।
    ধন্যবাদ ও শুভেচ্ছা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।