মূল লেখায় যান

হারানো বিজ্ঞপ্তি

সায়ন্তনুঅন্যান্য৪৪টি মন্তব্য

আমার সাধের প্রিয় বিড়ালটি হারিয়ে গেছে। অপেক্ষা করে বুঝলাম হয়ত আর ফিরে আসবে না। এই মিনি নামের প্রাণীটিকে ঘিরে অজস্র গল্প। অনেক ভালোবাসা। এটি সত্যি সত্যি ভাঁজা মাছ না উল্টিয়ে ও খেত না। পরীক্ষা করবে দেখেছি। আমার মন খারাপ। শুনেছি এই বিড়াল হারানোর কথা অনেক কে বললে বিড়াল নাকি আবার ফিরে আসার সম্ভবনা থাকে।আমার অনেককে বলার জায়গা নেই।এখানে সবাইকে বললাম অপরিচিত হয়েও। তাও যদি আমার বিড়াল ফিরে আসে।

মোট পড়েছেনঃ ১২৫৬জনআজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    বিড়াল হারিয়ে গেলে মানুষকে বললে আবার ফিরে আসে, এটা এই প্রথম শুনলাম।
    মিমিকে নিয়ে গল্প জানার অপেক্ষায় আছি।
    এখানে বলে ভালো করেছেন, শোনার মত অনেক মানুষ আছে এখানে।

    নিজে লিখুন
    অন্যের লেখা পড়ুন।
    শুভ কামনা, শুভ ব্লগিং —

    1. এই জন্যই বললাম সবার কাছে যদি মিনি ফিরে আসে।চেষ্টা করব মিনির কথা বলার। ভাল লিখতে না পারলেও।অন্যদের লেখা অবশ্যই পড়ার চেষ্টা করব। কোনটা রেখে যে কোনটা পড়ি।

  2. আপনার সাধের বিড়াল মিমিকে ফিরে পান দোয়া করছি। তবে মিমিকে ফিরে পান বা না পান, মিমিকে নিয়ে গল্প আমরা পড়তে চাই। আগমনী বার্তাটি পছন্দ হয়েছে।
    আমার ব্লগবাড়িতে আমন্ত্রন আপনাকে।

  3. ঠিক আছে আমিও যাকে পাবো আপনার বিড়ালের কথা বলবো যাতে ফিরে আসে, আশা করি ফিরে আসবে তবে বিড়াল চলে আসলে আবার আপনি চলে যাবেন না সেটা কিন্তু বলতে হবে। সোনেলায় স্বাগতম।

    1. লিখতেছি ।লেখা শেষ হলেই দিয়ে দেব।কিন্তু আপনি নাকি মডু? মডুদের নাকি ভয় পেতে হয়?তারা নাকি যাদু জানে?গায়েব করে ফেলতে পারে?এটা কি ম্যাজিকের স্কুল? আমি শিখতে চাই। এখানেই পড়লাম ।তবে ভাল করে সব কিছু বলে না।

  4. বিড়াল হারালে কেউ ব্লগে পোষ্ট দিয়ে খুঁজে এই আমি প্রথম দেখলাম। হারানো বিজ্ঞপ্তি একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বিল পরিশোধ করা হয়েছে কিনা ঝাতি জানতে চায় :p

    1. কিছু হারালে মানুষ খুঁজবে এটাই স্বাভাবিক। আপনার প্রিয় কিছু হারালে আপনি বুঝতেন কত কষ্ট লাগে।
      ফিরে পেলে বিল জাতিকে জানিয়েই পরিশোধ করা হবে। আমার মিনিকে দেখলে জানাবেন আমাকে।

      1. একটু হাসি পেল আমার, হাসলামও। অনেক বছর আগে আমার এক বন্ধুকে লিখেছিলাম ক’টা লাইন। আপনাকে শোনাতে ইচ্ছে করছে।
        …………………………………………
        যে যেতে চায়
        তাকে যেতে দিতে হয়।
        পিছু ডেকে তাকে থামিও না কভু
        এভাবে সে যাবে জানে তা প্রভু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।