মূল লেখায় যান

হররোজ

হালিম নজরুলকবিতা২৫টি মন্তব্য

সারাদিন খেটেখুটে যেই গেছি বাড়িতে
মহারাণী বললেন ভাত নেই হাড়িতে।
এটা নেই সেটা নেই দিয়ে মহালিস্টি
বললেন “বুড়োকালে থাকে কোথা দৃষ্টি?
এই নাও তাড়াতাড়ি বাজারের পথে যাও
দেরী হলে বুঝবে রেডি আছে ঝাটাটাও”।
বাজারেও গিয়ে দেখি জ্বালা বেশ আগুনের
বর্ষায় পুড়ে খাক দুটো চোখ ফাগুনের।
বাজারের থলে কাঁধে ফিরি যেই ঘরেতে
মনে হয় ফিরলাম নিষ্প্রাণ চরেতে।
ঘুমঘুম চোখে শত স্বপ্নই দেখি রোজ
হেরে যাই প্রতিদিন রাখেনাতো কেউ খোঁজ।
“বাবা” বলে ডাকে যেই ছোট খোকা পূণ্য
ভরে যায় পুরোটাই খা খা বুক শূণ্য।

———————-0 0————————

মোট পড়েছেনঃ ৮২২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. আপন রাজ্য ছাড়া রাজাদের আর গতি নেই। ঘুরে ফিরে, বাইরের সব যুদ্ধ জয় করে ফিরতে হয় নিজ প্রাসাদেই। সংসার! সেতো জ্বালা আর সুখের মেলা। কেই-বা শূন্য থাকে তাতে!!

    ভালো লাগলো কবিতা,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?