মূল লেখায় যান

স্মৃতির উপর জোনাকির আলো

রিতু জাহানএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

star
রাতের নির্জনে, এক ঝাঁক জোনাকির আলোয়,
স্মৃতিগুলো দেখেছি,
তন্দ্রা কোমল নয়নে চেয়েছিলাম, ঐ স্মৃতিতে পড়া আলোর দিকে
একটু হেসে অপলক চোখে চেয়ে রইলাম জোনাকিদের খেলায়।

হঠাৎ চেনা এক ফুলের গন্ধে, একটু যেন চঞ্চল আমি।
অলস আবেশে ঐ ঘাস বুকে ঝিমাতে চাইলাম, নয়ন দুটি মুজে,
হঠাৎ এক মুহূর্তে ছুঁয়ে যাওয়া আমার গালে ক্ষনিকের ঠোঁটের স্পর্শে,
ব্যাঘাত ঘটাতে এল ঐ ঝিঁঝিঁপোকা।

আমি নয়ন মেলে চেয়ে দেখলাম সবই শূণ্য।

মোট পড়েছেনঃ ৩৭৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. ঠোঁটের স্পর্শের চেয়ে জোনাকির স্পর্শ কিন্তু কম লোভনীয় নয়। 🙂 আর শূন্যতা? আপনার কবিতা আর অই ছবিটার মতই মোহনীয়। রিতু আপু দেখি সবটাটেই পারদর্শি, আপনি আগে লিখতেন কোথাও? নিশ্চয়ই লিখতেন।

    1. হুমম, লিখতাম তো। এই মনের খাতায়। এই সোনেলা আমাকে লিখতে শিখালো। সত্যি সোনেলার ঋন কখনোই শোধ করতে পারব না। সবার উৎসাহ ভালবাসায় সিক্ত। আমার এই গোবরে মাথায় লেখা ঢুকায় ছাড়ল।
      এতো ভালবাসা রাখব কোথায় ?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?