মূল লেখায় যান

স্নেহ আদর

আলমগীর সরকার লিটনকবিতা৮টি মন্তব্য

একটা রাতের আধারে দেখি সব-
এই ধর যেমন চোখের শ্মশানে
সোনালি ক্ষণ- জোনাকির বাসর;
কেমন জানি জোনাকিকে হারায় মন,
বিরহ মধু- মৌচাক শূন্য ঘরের বাসন কোসন!
তবু সংসার আঘাতে কোথায় জানি
আলোকময়! চাঁদ কেও হারমানায়- অথচ
কে দেখে মাটির চারপাশ স্নেহ আদর!
অগোছালো পাতার বহর আর ঘাসফড়িঙ হাসি
সবই জানি অম্লান করেছে রক্ত ফুলদানি।

০৬ চৈত্র ১৪২৮, ২০ মার্চ ২২

মোট পড়েছেনঃ ১৮০৯জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।