মূল লেখায় যান

সোনেলা আড্ডাঃ পর্ব-০১ (আলাদিনের যাদুর চ্যারাগ)

নীলকন্ঠ জয়অন্যান্য, বিবিধ৩২১টি মন্তব্য

সোনেলার আড্ডাবাজেরা কোথায়? শুরু হলো সোনেলার মেগা প্যাকেজ “সোনেলা আড্ডা।” সপ্তাহের প্রতি বুধবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে সোনেলায় অনলাইন আড্ডাবাজি। একই সাথে ফেসবুক থেকেও যে কেউ আড্ডায় অংশ নিতে পারবেন।

সো ডু-চিন্তা,মোর ফুর্তি!!! বন্ধুদের সাথে আড্ডাবাজিতে… জমজমাট বিনোদনে…একদম ফ্রি টিকেটে আপনাকে জানাই স্বাগতম। আড্ডা না জমলে জরিমানা মাস্ট!!!

আজকের আড্ডার বিষয় “আলাদিনের যাদুর চ্যারাগ।”

আসুন গল্পটা আরেকবার শুনে নেইঃ

সে এক আদ্যিকালের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। বুড়ির খুব দুঃখ। তার স্বামী মারা গেছে বহু আগে, কোনো ছেলেপেলেও নেই। আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনো রকমে নিজের আর ছাগলের পেট চলে।

তো একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়? যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে।

তারপর যা হয় আর কি! এক জ্বিন এসে হাজির। বলল, “হুকুম করুন। আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।”
বুড়ি তার প্রথম ইচ্ছা জানাল, “আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও।”
“যো হুকুম।” বুড়ি রাজপ্রাসাদে এসে গেল।

“আপনার দ্বিতীয় ইচ্ছা কি?”
“আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও।”
তাই হল।

“তৃতীয় ইচ্ছা কি?”
“আমার পোষা ছাগলটাকে পৃথিবীর সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ বানিয়ে দাও।”
বুড়ির এই ইচ্ছাও পূরণ হল।

“আমি এখন মুক্ত।” এই বলে জ্বীন অদৃশ্য হল।
সুদর্শন যুবক (যে কিনা আগে ছাগল ছিল) এগিয়ে এল বুড়ির (যে এখন সুন্দরী রাজকন্যা) দিকে। বুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এল। বুড়ির কানে কানে সে বলল, “আপনার কি মনে আছে শৈশবে আপনি আমাকে ছাগল থেকে খাসী করে দিয়েছিলেন???”   :D) :D) :D)

মনে পড়েছে নিশ্চয়ই?

আজকের আড্ডা হবে সেই আলাদিনের যাদুর কুপি নিয়ে। প্রশ্ন রইলো, “আলাদিনের যাদুর চ্যারাগখানি(কুপি) যদি আপনি পেতেন তাহলে কোন ইচ্ছাগুলো পূরণের কথা বলতেন?”

আলাদিন তিনটি ইচ্ছার কথা বলতে পারতো। তবে আপনারা যতখুশি ইচ্ছা পোষণ করতে পারেন। তবে শর্ত আছে। একটি মন্তব্যে একটির বেশি আড্ডার কথা জানাতে পারবেন না। তাহলে দৈত্য রাগ করে আপনাকে কিক দিতে পারেন। 😀

সুতরাং- ১ মন্তব্য= ১ ইচ্ছা।  আর হ্যাঁ যতবেশি কাউন্টার এ্যাটাক করতে পারবেন ততবেশি যাদুর চা পাবেন দৈত্যের কাছ থেকে।

আড্ডার সাথে সাথে দু’চার কাপ ঠান্ডা চা খাওয়ার নিমন্ত্রণ রইলো। :T :T :T :T
তো শুরু হয়ে যাক…

মোট পড়েছেনঃ ৪৮৯জনআজ পড়েছেনঃ ০জন

৩২১টি মন্তব্য

    1. কদমের ডাল নাকী ভীষন ভীষন নরম , তাতে অবশ্য সমস্যা নেই বরং ক্ষেত্র বিশেষে কিছু সুবিধে আছে বলেই মনে হয় , তা না হলে এত গাছ থাকা সত্বেও কদম ট্রি কেন ?
      অতএব ডাল ভেঙ্গে নীচে পড়ার সময় আপনি কমলার উপর সঠিক কৌণিক বিন্দুতে নিখুঁত পতনের উপরই
      আপনার সাফল্য অর্থাৎ আঁখেরে আপনি অক্ষত থাকার বিমলানন্দ লাভ করবেন ।

      আজকাল কদম গাছের বড়ই অভাব , সব ফ্যাক্টরিতে চালান হয়ে যাচ্ছে ।
      কদম পিপাসুদের জন্য কোনই সুসংবাদ দেখছি না ।
      অবশ্য আপনি ভাল গাছি হলে আমাদের আপত্তি নেই , অন্তত ভাল কিছু লেখা বেড়িয়ে আসবে ।
      আমরা বাসি মুখে তারই না হয় স্বাদ নেব ।
      ও হ্যা , কমলার আপডেট দিত যেন ভূল না হয় ।

      1. ব্যাপারখানা খুলেই বলি, আমার তো আবার কমলা টমলা কেউ নেই। আমি মুখ ফুটে দৈত্য মামারে কিছু বলতে পারছিলাম না। তাই একটু ঘুরাইয়া ফিরাইয়া টোপ মারলাম। কিন্তু ধরা খেয়ে গেছি। মামাও চালাকি করে বলেছে কমলা গাছে চড়তে নারাজ। :c

  1. যৌবনে পদার্পণ করিবার সময় শ্রীদেবী ছিলো সবচেয়ে সুন্দরী নায়িকা — আমার ঘর ভর্তি ছিলো শ্রীদেবীর পোস্টার দিয়ে। । এখনো সেই আমার কামনার ধন—- একটি বর দিলে আমি ২০ বছর আগের শ্রীদেবীকে এক রাতের জন্য কামনা করবো ।।

  2. ভাইয়া বিষয় টা ঠিক বুজতে পারিনি সোনেলায় কয়টা চাওয়ার কথা বল্লেন

    যাই হোক আমাকে কিছু চেতে বলা হলে আমি চাইতাম
    ১।আমার ভালবাসা যা চায় তাই যেন পায় তার সব সপ্নো যেন পুরনো হয়।

    ২। আমার বাবা-মা, আত্তিও-সজন,প্রতিবেশি,বন্ধুবান্ধবি, শিক্ষক এক কথায় যাদের সম্পরকে একটু হলেও জানি বা চিনি তারা যেন সবসময় সুখি ও নিরাপদ থাকে।

    ৩। আমার দারা যেন কেউ কখনো কস্ত না পায়।

    1. দারুণ ইচ্ছা। দৈত্য মহাশয় দারুণ ক্ষিপ্ত ছিলো এতদিন। শুধু কারো ইচ্ছার অপেক্ষায় ছিলো। উনি খুশি হয়ে আপনার জন্য দুই কাপ চা :T :T দিয়েছেন।

      আর বলেছেন, “হাসিনারে আবারো ভোট দে পাগলা। ” :p

        1. তবে দুই নেত্রী ছাড়াই পিডানোর ইচ্ছে দৈত্য মামার অনেক দিনের। এখন জেলে আছে কুলাঙ্গার গুলো, এত বড় শরীর নিয়ে ক্যামনে ঢুকবে গারোদ খানায়?? তাই ওয়েট করতে বলেছে। যায়গা মত সিল মারতে বলেছে।

    1. চিল্লাবেন না। পোষ্ট পরে ইচ্ছা প্রকাশ করুন। সোনেলায় আলাদিনের দৈত্য এসেছে। সুযোগ আছে সময় থাকতে ইচ্ছে করুন , কাজে দিবে। \|/ চান্স কিন্তু সীমিত।

          1. হুম এই ইচ্ছেটা দেখি দৈত্য পুরণ করে কিনা।…
            হ্যাঁ বলেছে,” এই ছেলেটাকে (উনি সবাইকে ছেলে/মেয়ে বলেন) বল এত টেনশন কিসের? সব ঠিক হয়ে যাবে। যা ওকে আড্ডায় থাকার জন্য থ্যাঙ্কস জানা। আর বল ইচ্ছে পূরণ হবে। নে বাছা ঘুম দিলাম…”

  3. দ্বিতীয় চাওয়া হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতির দ্রুত যেন অবসান হয়, আর ভালো লাগেনা এগুলো। স্বাধীনতার ৪২ বছর পরে এসেও যেন শুনতে না হয় মুক্তিযুদ্ধে ৩০ হাজার লোক মরেছে।

    1. হুম আপনার সাথে আমারও ইচ্ছের মিল দেখছি। দেখি দৈত্য কি জানায়…

      হ্যাঁ হবে হবে… ভোট বাক্সে সিল কিন্তু একটাই মারতে হবে। তাহলেই হবে… আর জোরে বলতে বলেছে, “জয় বাংলা। “

  4. দৈত্য কাল্পনিক জিনিস, বাস্তবে নাই, টয় জ্বীন আছে, জ্বীনের কাছে অনেক দাবি আছে। উল্লেখ্য,আপনারা হয়তো জানেন না- এই ব্লগের একজন সুলেখক ব্লগার, আমার প্রিয় ভাই ই হলেন জ্বীনের বাদশা,উনার নাম ” জ্বীন-শাহ ইকরাম”
    \|/ \|/ 😀

  5. প্রথমেই নীলকন্ঠ জয় কে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর প্রাণবন্ত আড্ডা আয়োজনের চিন্তার জন্য
    এবং সফল বাস্তবায়নের জন্য ।
    এমন করেই হয়ত আমরা আমাদের সৌহার্দ্যের নূতন মাত্রায় উপস্থাপন করতে সক্ষম হব ।

  6. দৈত্যের কাছে প্রথম চাওয়া……………রাতের শেষ প্রহরে ,
    নীলকন্ঠ জয়ের এমন অটুট অকৃত্রিম আমান আমৃত্যু অদম্য নিষ্কলুষ নিমগ্ন নিবিষ্ট নির্নিমেষ নির্ভেজাল ধনুর্ভঙ্গ পণের ভালোবাসা সোনেলার জন্য চালু থাকুক ।

    1. দৈত্য মামা বলেছে, ” দোকানে গিয়ে পয়সা দিয়ে দৈত্যের নাম করে দুইটা চকলেট খেতে।” আরো বলেছে, ” এই মেয়ে বেশি ভালো, ওকে এককাপ ঠান্ডা চা পানের দাওয়াত দিস আজ রাতে। ওর ইচ্ছে পূর্ণ হলো। আর কিছু চাওয়ার আছে?” 😀

  7. অবশেষে শিবের ইচ্ছেই সফল হল । হবেনা , এ ত যেমন তেমনের ইচ্ছে নয় ।
    ধন্যবাদ দিতেই হচ্ছে শিব জয় সাহেব কে এখানে প্রথম সুন্দর প্রচেষ্টার জন্য ।
    আরও সাফল্য কামনা করি নীলের এবং সোনেলার , যার কারণে আমরা সবাই আপাতত এখানে ।

    1. আমাকে এভাবে বলবেন না। আমি চাই সোনেলা ব্লগ ব্লগারদের একটা সেরা প্লাটফর্ম হোক। এই আড্ডাকে উপলক্ষ করে সবাই আরো প্রাণবন্ত হোক। ব্লগাররাইতো সোনেলার প্রাণ। -{@

    1. ভাই আপনি মহান। প্রথমেই স্যালুট আপনাকে। আপনাকে আমাদের ছোট একটা সংগঠনে আমন্ত্রণঃ
      Ruins of Poverty(Please Help The Poor)
      ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/groups/188495241208835/

      দৈত্য যেনো এমন ভালো মানুষদের ইচ্ছা পূরণ করেন ।

  8. আমার ইচ্ছে হলো, সোনেলায় মন্তব্যের প্রতি মন্তব্য সংখ্যা কম হওয়ায় একই মন্তব্যে ৬/৭ এর বেশি প্রতিমন্তব্য করতে পারছি না। এই সংখ্যা বাড়ানো হোক।

  9. এখানে দেখি চাঁদের হাট বসেছে ।
    উপস্থিত থাকার ওয়াদা রক্ষা করলাম ।
    যা ফরমায়েশ দেখলাম তাতে দৈত্য বাবাজীর অবস্থা সঙ্গিন মনে হচ্ছে ।

    আপনাকে কি ধন্যবাদ দিতে হবে ?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।