মূল লেখায় যান

সোনেলার সোনাদের আসর

ইঞ্জাএকান্ত অনুভূতি, বিবিধ৫০টি মন্তব্য

গতকাল রোজ বুধবার ঢাকার নিউ বেইলি রোডের হ্যালভেশিয়ায় বসে ছিলো সোনেলার সোনাদের আসর, উপলক্ষ ছিলো আমার প্রিয় আপুদের একজন শুন্য শুন্যালয় আপুর দেশে আগমন উনি আবার প্রবাসী কিনা উনার সাথে দেখা হওয়াটাও তো অনেক বড় বিষয় ছিলো আমার। যায় হোক আমি সময়ের আধা ঘন্টা পরে পোঁছায় অনুষ্টানস্থলে, পোঁছেই দেখি জমজমাট আসর বসে গেছে, যেখানে প্রথম থেকেই অনুষ্ঠানের প্রধান অতিথি শুন্য শুন্যালয় আপুকে ঘিরে আড্ডারত অবস্থায় আমাদের জিসান ভাই, ছাইরাছ হেলাল ভাই, খসড়া আপু, রুবা আপু, শুন্য আপুর বোন, ভুতের দোসর আনিস ভাই, মনির হোসেন মমি ভাই আর মুজিবর ভাইকে পেলাম, সবাই আমাকে সমাদরের সহিত আড্ডাতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন, এইখানে উল্লেখ্য যে উপস্থিত সকলের সাথে ফেইস টু ফেইস মানে সামনাসামনি এই প্রথম দেখা হওয়াই যারপরনাই আমি খুব উৎফুল্ল ছিলাম কিন্তু মন খারাপ হলো যখন শুনলাম আমাদের কলসি কাঁকে রাখা লীলাবতী আপু উপস্থিত হতে পারবেন না যেনে, যায় হোক শুরু হোল নতুন করে আড্ডাবাজী ।

2016-10-27-18-37-18

এর মধ্যে আমাদের আসরে এসে যোগ দিলেন আমাদের সেলিব্রেটি বল্গার বন্ধনা কবির আপু, উনাকে সাদরে গ্রহণ করলে জিশান ভাই, শুন্য আপু সহ আমরা সকলে।

fb_img_1477506486519

হাল্কা খাওয়া দাওয়ার সাথে চলছে আড্ডাবাজী জোরেশোরে,  আমরা এক একজন এক এক কথা বলছি আর সবাই হেসে গড়াগড়ি, সাথে সাথে চলছে ফটো সেশন, মোটামুটি সবার ফোন ক্যামেরা,  ডিএসএলআর (শুন্য আপুর বোন তুলছেন), কেউ কেউ ট্যাবে ছবি তুলেই যাচ্ছেন আর আনিস ভাই তুলছেন লাইভ ভিডিও (বেচারা মনে হয় ইতারে লোডই দিতে পারলেন না এখনো), এরি মধ্যে আসরে যোগ দিলেন বার্থডে বয় (মাথায় চুল না থাকায় বয় বললাম) প্রিয় সারোয়ার ভাই আর প্রিয় অনিকেত নন্দীনি আপু আর এসেই সারোয়ার ভাইয়ের সে কি উচ্ছাস।

2016-10-27-18-36-36

এরপর এলো পরিচয় পর্ব, সবাইকে জিশান ভাই পরিচয় করিয়ে দিলেন একে একে, এরপর শুরু হলো ফুল দিয়ে শুন্য আপু, বন্ধনা আপু,  খসড়া আপুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সোনেলার পক্ষ থেকে, বরণের পালা শেষ হলে শুন্য আপু আমাকে সহ সকলকে গোলাপের শুভেচ্ছা দিলেন, এরপর অনলাইনে আমাদের সাথে যোগ দিলেন নীলাঞ্জনা নীলা আপু আর বন্ধুকওয়ালী আপু মেহেরী তাজ আপু, শুন্য আপু একে একে সবার সাথে অনলাইনে যোগাযোগ করিয়ে দিলেন আর এতে উনাদের সাহচর্য আমরা সবাই পেয়ে গেলাম, এখন বুঝুন কি মজা হচ্ছিল সেইখানে।  \|/

সারোয়ার ভাইয়ের জম্মদিন উপলক্ষে জিশান ভাইরা নিয়ে এসেছিল সারপ্রাইজ কেক যা সারোয়ার ভাইকে দিয়ে কাটা হলো আর আমরা সবাই মিলে উইস করলাম উনাকে তালি বাজিয়ে।

এরপর এলো আসল খাওয়া দাওয়ার পর্ব, এলো জনে দুই পিস করে চিকেন ব্রস্ট আর কোল স্লো, যদিও সবাই খেয়েছে এক পিস করে, উল্লেখ্য যে এরি মাঝে আমাদের সাথে আমাদের যোগ দিয়েছেন আমাদের সোনেলার ডেভেলপার ভাই আর জাহিদ ভাই, সবাই মিলে উদরপূর্তি করলাম ব্রস্ট চিকেন দিয়ে।

এরপর এলো উপহার পর্ব, শুন্য আপু আর সারোয়ার ভাইকে উপহার দিলেন জিশান ভাই আর ছাইরাছ হেলাল ভাই, এরপর শুন্য আপু এসে আমাদের কফি পান করার আমন্ত্রণ দিলে আমরা সানন্দে রাজি হয়ে যায় আর আসে কফি, চলে কফি উইথ আড্ডা, সন্ধ্যা ৭টার পর আমি আর রুবা আপু সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেড়িয়ে পড়লাম অসাধারণ অনুভূতি নিয়ে যা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবোনা, আমরা সবাই বিশেষ করে আমি (আপুদের প্রিয় ভাইয়া) অনুপস্থিত মৌনতা রিতু আপু, লীলাবতী আপু, মিষ্টি জিন আপু সহ সকল অনুপস্থিত আপু আর ভাইদের খুব মিস করেছি আর আশা করছি ভবিষতে এই ধরণের আরো আসর বসবে সোনেলার সোনাদের, আবার বসবো আড্ডায়, মিলন হবে আত্মার আত্মীয়দের।।

শুন্য আপু আপনি ভালো থাকুন আবার ফিরে আসুন দ্রুত আমাদের মাঝে এই কামনা।

 

সাইনিং অফঃ এম. জি. ইঞ্জা

২৭.১০.২০১৬।  (3

 

 

 

মোট পড়েছেনঃ ৬৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫০টি মন্তব্য

  1. সে এক আনন্দময় সময়।এই স্মৃতিগুলোই পার্থিব জীবন্ত বাদ বাকী মৃত।কয়েক বছর যাবৎ সোনেলায় আছি ব্লগে বেশীর ভাগ প্রোফাইল ছিল ছবিহীন মানে ব্লগারদের ছবি।এখন মোটা মুটি পরিস্কার।শুভ কামনা আগামী পথ চলা। -{@

  2. এ মেলা সোনাস্মৃতি হয়ে জ্বল জ্বল করবে অনেক কাল ধরে, কী করে এতটা সময় হাসি আড্ডায় কেটে গেল
    ভাবতেই পারিনি, সব থেকে আনন্দের বিষয় হলো কাউকেই মনে হয়নি এই এই মাত্রই আমাদের প্রথম দেখা হলো!
    সবাইকে অবশ্যই অনেক ধন্যবাদ,
    আবার দেখা হবে কোন এক সোনালী সন্ধ্যায় এই সোনা স্মৃতি নিয়ে,

    1. “সব থেকে আনন্দের বিষয় হলো কাউকেই মনে হয়নি এই এই মাত্রই আমাদের প্রথম দেখা হলো!”
      এর একমাত্র কারন সোনেলার পারিবারিক সম্প্রীতি। সোনেলার উঠোনে আড্ডা দিতে দিতে একে অন্যের একান্ত কাছের মানুষ হয়ে উঠেছি আমরা।

  3. এ কেমন ভালোলাগা, আমার যে সে ভাষা নেই বলার। সবাই চিনি সেই কবে থেকে! অথচ আজই প্রথম দেখা।
    আয়োজনার মানুষদের কি বলে ধন্যবাদ দেবো!!
    আবার আসুক এই সোনাক্ষন বারে বারে।

    কেক, উপহার এবং এতোগুলো উইশ, আমি অবিভুত।

  4. সোনেলার সোনারা ভালই আড্ডা দিয়েছে। সবাইকে দেখে আমার ও খুব ভাল লেগেছে।
    অসুস্হতার জন্য অনলাইনে থাকার কথা বলেও থাকতে পারিনি। ;(
    । আচ্ছা বারথডে বয়ের কেক কাটার ছবি কই ?
    এত আনন্দ ঘন মিলন মেলার জন্য আয়োজকদের অশেষ ধন্যবাদ ।
    এত সুন্দর একটা পোষ্ট এবং মিস করার জন্য ইন্জা ভাইকেও ধন্যবাদ। -{@

    1. \|/ বেশ আড্ডা হয়েছে আমাদের, আপনি অনলাইনে থাকলে খুব ভালো লাগতো, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, বার্থডে বয়ের কেক কাটার ছবি আশা করি কেউ একজন দেবেন কারণ আমি তুলতে পারিনি বিধায় দিতে পারছিনা, নেক্সট টাইম আপনি আসলে আবার প্রোগ্রাম করার আশা রাখি, ভালো থাকুন আর সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। -{@

  5. অনেক দুঃখের সাথে জানানো যাইতেছে যে, এই পোষ্টটি দেখার পর থেকেই আমার চোখ ব্যাথা ব্যাথা করছে। তাই পোষ্টটি পড়তে পারলাম না।
    ছবিগুলান ক্যান জানি এক্কেরে ঝাপসা। চিকেন ব্রোস্ট মাইনসে খাইনি ? কফি খাইলে গ্যাস অইব কইলাম। :p ;(
    গোলাপ ফুল শুকলেই হাছাইতে হাছাইতে শেষকালে মোর নাসাল ড্রপ দেওন লাগে -{@
    সবাইকে ভাল লাগতেছে
    :@ ^:^ ;(

    1. মন্তব্যটি পড়ে হাসিতে কুটি কুটি :D)
      কিন্তু আপনাকে বেশ বেশ মিস করেছি আপু, ভবিষ্যতে ঢাকা আসুন জম্পেশ আড্ডা হবে আপনাকে নিয়ে, শুভকামনা। \|/

  6. অসাধারণ একটা বিকেল কাটলো। কতো কাছের একেকজন অথচ সরাসরি আমরা কেউ কাউকে দেখিনি, ছবিহীন একেবারে নাদেখা মানুষগুলোর কাল্পনিক অবয়ব তো ছিলোই একটা। ;(
    দেখা হওয়ার পর কারোটা মিলে গেছে, কারোটা কাছাকাছি আর মজার ব্যাপার হলো কারোটা একেবারেই বিপরীত :D) :D) :D) :D) :D) :D) :D)
    ভালোলাগার প্রতিটা মুহূর্ত কেটেছে খুব দ্রুত। সবাইকেই ধন্যবাদ। মাঝেমধ্যেইই এভাবে সোনেলার আড্ডা ফিরে ফিরে আসুক, সোনেলা পরিবার তার উঠোনের বাইরে এসে মাঝেমধ্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠুক, প্রাণবন্ত হোক প্রিয় ব্লগারদের সম্মিলিত আড্ডা।

    কতো যে আনন্দমূখর সময় কেটেছে বলে বুঝানো যাবে না। অসংখ্য ধন্যবাদ আয়োজনকারীদের।
    -{@

    1. বেশ মিষ্টি মন্তব্য আপু যা আপনার সাথেই মিলে কারণ আপিনিও বেশ মিষ্টি, আসলেই মনেই হয়নি আমরা একে অপরকে চিনিনা কারণ আমরা যে আত্মার আত্মীয়, ভালো থাকুন, শুভকামনা। (3

  7. আমার মতো অপেক্ষা কেউ কি করেছে? অসম্ভব! নানা লিখেছিলো বুধবার মিলনমেলা হবে, আমি মঙ্গলবার এলার্ম দিয়ে রাখি। উঠে নানাকে ম্যাসেজ ভিডিও কল দাও। সবাই কি চলে এসেছে? নানা বললো অনুষ্ঠান তো বুধবারে। 🙁
    ঘুম ওই যে ভাঙ্গলো, আর সারাদিনে ঘুম নেই। পরেরদিন এলার্ম দিয়ে ঘুম থেকে উঠেই মেকাপ ছাড়াই ভিডিও কলের সামনে। মেকাপ করার জন্য ভোর ৪ টার সময় উঠতে হতো। কারণ ইউটিউব ছেড়ে প্রথমে মেকাপ কিভাবে দিতে হয়, সেটা শিখে তারপর প্রয়োগ করতে হতো। তারপর তো সবাইকে দেখলাম। ইস কত্তো ঢং! ভাগ্য ভালো আমি ছিলাম না ওখানে, একটুকুও মজা হয়নি। :p
    ছবি দিয়ে ভাব কত্তো আনন্দ আহা! ^:^
    আর কি সব খাবার! ওসব একটা খাওয়া হলো? :p আমি ওসব খাইনা।
    সোনেলার সোনাদের আসর কি এবং কেমন সে আমি এসে নেই তারপর সবাই দেখবেন। আমাকে ছাড়া আবার আনন্দ হতে পারে নাকি? 😀

    1. \|/ \|/ \|/

      আসরেই জিসান ভাই বলছিলো আপনার পাগলামোর কথা, শুন্য আপু যা খাইয়েছে তাই আমরা খেয়েছি 😀 এখন দেখার বিষয় আপনি এসে আমাদের কি খাওয়ান তাই দেখা আর তখন বুঝবো খাওয়া কাকে বলে কারণ খাওয়াটা তো আপনার পক্ষেই। :p

      1. আমি গেষ্ট হয়ে খাওয়াবো!!! 😮 এটা কি বললেন হ্যান্ডপাম্প ভাই?
        আমার পাগলামো মানে? আমায় আপনি কি বলতে চান, আমি পাগলী? :@
        পাগলী হলে হয়েছি, তাতে আপনার কি? কত্তো সাহস আমায় কিনা বলছেন পাগলামো! :@ :p

        ঝগড়াতে আমি ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট হতে চাই, তাই যে কোনো উপায়েই প্র্যাক্টিস করি। 😀

      2. উরি বাবা এতো ফুল হাফ না। ;?
        শুম্য আপু খাওয়াতে পারলে আপনিও পারবেন আপু কারণ আপনাদের আছে ডলার যা আমাদের দেশে খুবই প্রিয়। \|/
        আপনার ঝগড়া দেখার অপেক্ষা রইলো অধির আগ্রহে। 😀
        খাওয়া দাওয়াটা শুধু জম্পেশ হলেই সব সহ্য হবে। \|/

    1. দুঃখজনক ভাবে আমার ক্যামেরার গ্লাসে এসির ঠান্ডার কারণে বাস্প জমেছিলো যা আমি খেয়াল করিনি, আমাকে ক্ষমা করবেন।
      মিস করেছেন অবশ্যই যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারছিনা বলে আবারো দুঃখিত, শুধু বলি আগামীতে মিস করবেন না কারণ খুব আনন্দ হয়েছে এই প্রোগ্রামে। \|/

  8. ইশ কি যে মিস করেছি আমি, তা ছবি দেখে বুঝতে পারছি 🙁 আমাকে দেয়া শুন্য আপুর ফুল আমি ছবির মত বাঁধিয়ে রাখতাম। কত আনন্দ করেছেন আপনারা। শত ইচ্ছে থাকা সত্ত্বেও পারিবারিক কারনে যেতে পারিনি 🙁 এই কষ্ট থাকবে আমার আজীবন। এমন আড্ডা আরো হোক। সোনেলার সোনাদের আত্মিক বন্ধন আরো দৃঢ় হোক।

  9. সোনেলার সোনাদের মেলায় উপস্থিত সবাইকে দেখে ভাল লাগলো ভাইয়া। যাদের লেখা পড়ি সোনেলায়, তাঁদেরকে চাক্ষুস দেখার আনন্দ আলাদা। এমন আড্ডার জন্য মন কাঁদে।

  10. কফি খাবার কোন ছবিই নাই কারো মোবাইলে! আজব না! সব্বাই তখন ফেরার জন্য প্রস্তুত। আমার তো আসতেই ইচ্ছে হচ্ছিলো না। এতটুকু মাত্র সময়ে পেলাম!
    অসম্ভব চমৎকার একটি দিন ছিলো আমার জন্য, বলে শেষ করা যাবেনা। আপনাদের সাথে আবার দেখা হবে আমার হলফ করে বলতে পারি।
    প্রিয় মানুষগুলো সবাই সুস্থ থাক। আনন্দ আর হাসিতে সোনেলায় ভরে থাক।
    খুব সুন্দর করে লিখেছেন ভাইয়া। -{@

    1. আসলেই তো কফির খাওয়ার ছবি কই আর আপনার চাইতে বড় ক্যামেরাটা কি করছিলো তখন, আসলে সবাই আড্ডায় মেতেছিলো বলেই হয়ত কেউ তুলে নাই, যাওয়ার তাড়া থাকে আপু, সব পাখিই নীড়ে ফেরে কিন্তু রয়ে যায় কিছু সুখ স্মৃতি যা আজীবন থাকবে, ভালো থাকবেন মিষ্টি আপু, ইনশা আল্লাহ্‌ আবার দেখা হবে। -{@

  11. একটি লেখায় আড্ডার পুরো সময়টা নিয়ে এলেন,
    আপনাকে সহ অনেককেই এই প্রথম দেখেছি, সবার আন্তরিকতায় অনেক সুন্দর একটি আড্ডা অনুষ্ঠিত
    যাদের লেখা পড়ি সোনেলায়, তাদেরকে সামনা সামনি দেখবো, এমন ইচ্ছে ছিল বহুদিনের,
    শুন্য শুন্যালয়ের কারনে এই ইচ্ছেটা দ্রুতই পূর্নতা পেলো।
    অপেক্ষায় থাকবো এমন আর এক সোনাদের মিলনমেলার জন্য।
    আপনি সহ সবাইকে ধন্যবাদ দিচ্ছি এমন সুন্দর একটি মিলনমেলাকে রঙিন করে দেয়ার জন্য -{@

    1. ধন্যবাদটা আপনারই প্রাপ্য ভাইজান, আপনি যদি দায়িত্ব না নিতেন এতো সুন্দর প্রোগ্রাম হতোনা তা আমাদের সবার জানা আর এটাও ঠিক শুন্য আপুর আগমন উপলক্ষে হলেও আমাদের সবার সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশের সুযোগ হলো আর অবশ্যই আশা রাখি সবাই আবার মিলিত হবো আবার কোন এক উঠোনে যেখানে মিলন মেলা বসবে সকল সোনেলার সোনাদের।
      ভালো থাকবেন ভাইজান আর আবারো ধন্যবাদ আপনাকে। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?