মূল লেখায় যান

সোনেলার চারটি রহস্যময় আইডিঃ এনারা আলাদা কেন?

আনন্দধারা বহিছে ভুবনেরম্য৭২টি মন্তব্য

অপারেটিং সিষ্টেম আপডেটের জন্য সোনেলা ব্লগ দেখায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সবাই। অনিচ্ছাকৃত সমস্যার কারনে ব্লগ সঞ্চালক দুঃখ প্রকাশ করেছেন।

এই সমস্যার সময়ে একটি রহস্যময় বিষয় আবিস্কার করলাম। আসুন দেখি রহস্যময় চারটি আইডিঃ

জিসান শা ইকরাম
: সর্বমোট ব্লগ পোস্ট করেছেন টি । কোন সংখ্যা নেই ।

ছাইরাছ হেলাল
:সর্বমোট ব্লগ পোস্ট করেছেন টি । কোন সংখ্যা নেই ।

বনলতা সেন
:সর্বমোট ব্লগ পোস্ট করেছেন টি । কোন সংখ্যা নেই ।

শুন্য শুন্যালয়
:সর্বমোট ব্লগ পোস্ট করেছেন টি । কোন সংখ্যা নেই ।

এমন দেখছি কেনো ? এনাদের আইডি গুলো আলাদা কেনো? এখন পর্যন্ত যতগুলো আইডি দেখেছি, সবার পোষ্ট আছে, কিন্তু এই চারজনের নেই।

কোন বাসায় মেহমান আসলে, সাধারনত মেহমানদারী করা হয় আগে। বাসার লোকজন এরপরে খাওয়া দাওয়া করেন। এই চারজন কি সোনেলার বাসার লোক? আর আমরা মেহমান? এনারাই কি সেই যাদেরকে আমরা মডু বলি?কেন এই চারজনের কোন পোষ্ট তাঁদের আইডিতে দেখা যাবেনা ?
কেনু কেনু কেনু ?

মোট পড়েছেনঃ ৭০৯জনআজ পড়েছেনঃ ০জন

৭২টি মন্তব্য

  1. এই প্রশ্নতো আমারও কেনু কেনু কেনু? দেড় বছর ধইরা এক একটা লেখা লিখতে গিয়ে তিলে তিলে আমার হাড় কালা করলাম রে !!! আর এখন কয় কোনুই পোস্ট নাই।
    চালাকি বাদ দিন সজীব ভাইজান। আমাদের বিরুদ্ধে গপুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। সংখ্যায় কম বলে ভাবলেও লাভ নেই। সংখ্যা doesn’t matter.

          1. আপনি বহুত ঝামেলা সৃষ্টিকারী। একে তো পোস্ট নাই, সাইট নাই সেই দুঃখ, এখন আবার না মডুরে মডু বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। ব্যান করে দিতে বলবো কিন্তু।

          1. আমি মডু না তার প্রমাণ হচ্ছে আমি ব্লগিং জানি না আর মডুদের ছায়া চিনি কিন্তু চেহারা চিনি না :p এখানে আমার ছায়া নেই।

            কিন্তু আপনি মডু কি নন তা আপনার ছায়ার সাথে মিলিয়ে দেখলেই চিনতে পারবো, হলেও হতে পারেন সজু বাইয়া :p

  2. :D) তাদের ডাটাবেজ কানেক্ট হচ্ছে না।
    ;? অবশ্য বলাও সম্ভব না কে কোনদিকের কিভাবে মোডারেশন করছে। আপনার লজিক খাপে খাপে মিলে গেলে এরাই হয়তো সেই নাম না জানা মোডারেটর :v ওরফে মডু :p

  3. পোস্ট ফিরে পেয়েছিইইইইইইইই…… ইয়ালি…
    ইয়ে সজীব ভাইয়া আপনি যেন কিসের কথা বলছেন?
    আপনার পোস্ট দেখে ভয়েই তারাতারি সব পোস্ট ফিরে এসেছে। এখন আমারো সন্দেহ হচ্ছে মডু এই তিনজনের মধ্যেই আছে।

  4. আমি একদিন নাই আর এত কাহিনী মানিনা।
    সবাই যা পাই তারাও তাই পাবে।
    এখানে মনে হচ্ছে কনো ষড়যন্ত্রের ঘন ঘটার আভাস পাওয়া যাচ্ছে।
    শ্রীঘ্রই তদন্ত করে সব জনসম্মুখে প্রকাশ করা হোক।
    গনতন্ত্র প্রতিষ্ঠা করা হোক।

    1. নুতন এসেছেন ব্লগে তাই বুঝতে পারছেন না, তবে এনারা যে সামান্য উল্টাপাল্টা দেখলে মধু খাওয়াবেন না এটা নিশ্চিত। আপনার হারিয়ে যাওয়া বিড়ালের মত গায়েব করে দিতে পারেন মডুরা আপনাকেও :p

      1. বুঝতে পারছি না অনেক কিছুই।তাহলে কী এদের লেখা এড়িয়ে যেতে হবে? ইতি মধ্য তারা তিন জন আমার লেখায় মন্তব্য দিয়েছে।আমিও দিয়েছি ।এখন কী হবে? গায়েব করে দিতে পারে।তাহলে এরা কি ব্ল্যাক ম্যাজিক জানে? আমদের শিখিয়ে দিলে ভালই হয়।আপনি এই পাঠ্যক্রমের ব্যবস্থা করলে আমি শিখতে চাই।ম্যাজিকে আমার খুব আগ্রহ।

        1. আরে সর্বনাস, আপনি ব্লাক ম্যজিক এর কথা কেনো বলছেন? আমি এই ফান পোষ্ট দিলাম, তাতেই একজনে এসে ব্যান এর কথা ইন্ডাইরেক্ট শুনিয়ে দিলেন। এনারা কিছু একটা এই সোনেলার। তবে আপনার মনে হয় ভয় না পেলেও চলবে। বিড়াল নিয়েতো কিউট কিউট লেখাই দিবেন, তাই না ?

          1. আচ্ছা তবে ভয়ের কিছু নেই। তা হলে ঠিক আছে। তবে ম্যাজিক শিখতে পারলে মন্দ হত না। ব্ল্যাক না হলে হোয়াইট হলেও আমার আপত্তি নেই । মনে রাখবেন। বিড়াল নিয়ে লিখব আরও ভাবছি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।