মূল লেখায় যান

সোনেলায় আমি

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩৪টি মন্তব্য

মনের টানে সোনেলাকে ভালোবেসে যাই ,
কোথায় রাখি তোরে জায়গা না খুঁজে পাই।
ইকরাম দাদা ভাই বলে, ‘ছোটদি- লেখা চাই, লেখা চাই’।
হেলাল ভাইয়ের মন্তব্যে মজা, প্রেরণা দু’টোই পাই।
ইঞ্জা ভাইয়ের মিষ্টি মন্তব্যে- দিশা না পাই।
তৌহিদ ভাই শুধু বলে, ‘ অভিভূত হয়ে যাই’।
সাবিনা আপু – ‘অবিরাম ভালোবাসা জানিয়ে যাই’।
পারভীন আপু – ‘চমৎকার দিদি, হাততালি দিয়ে যাই’।
বাবু ভাই- ‘আপনার লেখায় ও মন্তব্যে মুগ্ধ হয়ে যাই’।
সুপায়ন দাদা ছড়ায় কাটে- ‘শুভ বার্তা জানাই’।

ইসিয়াক ভাই- ‘চমৎকার হয়েছে দিদি ভাই’।
বন্যা আপু – ‘আহ্ সাধু সাধু জানাই’।
নিতাই দাদা, ‘ভালো হয়েছে বলে যাই’।
অর্ণব ভাই, মমি ভাই, হালিম ভাই,
কামাল ভাই- এদের শুভেচ্ছায় অনুপ্রেরণা পাই।
মাসুদ রানা ভাই- ‘হাসির রহস্যে পুড়ে ছাই।’
সৈকত দাদা, প্রদীপ দাদা বলে, ‘চমৎকার লেখনী দিদি’।
আরজু আপু, নিরব ভাই, সোয়েব ভাই,
মজিবুর ভাই- ‘ভালোলাগা জানিয়ে যাই’।

বীথি আপু, শবনম আপুর মিষ্টি মন্তব্যে- হারিয়ে আমি যাই।
লিটন ভাই, মহী ভাই, মহানন্দ দাদার শুভেচ্ছা পাই।
নুর ভাই, সঞ্জয় দাদা ,নীরা আপু,
নার্গিস আপুর শুভকামনা চাই।
আসিফ ভাই,আলম ভাই, যুথী,
নাজমুল ভাই, সাদিয়া আপুর ভালোলাগা যে পাই।
পর্তুলিকা, অপার্থিব – আপু না ভাইয়া! বুঝি না যে ছাই।
রুমন ভাইয়ের ‘অসাধারণ’ মন্তব্যে ভাষা খুঁজে না পাই।
সবার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত আমি,
তাইতো সোনেলা-তেই চিরবন্ধন এঁকে যাই।

মোট পড়েছেনঃ ১৩১৭জনআজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

      1. আপনাদের ভালোবাসা, আন্তরিকতা না পেলে আমি এতো দূর আসতে পারতাম না , ছিটকে যেতাম কবেই সোনেলা থেকে। তাই ধন্যবাদ আপনাদের সবার প্রাপ্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  1. সত্যি সত্যি সত্যি এই তিনসত্যি করে বলছি অভিভূত হলাম আপু। আমি সহজে লেখা প্রিয়তে রাখিনা কিন্তু এই লেখা রাখবো অবশ্যই। সবার সম্পর্কে যে সত্য লিখেছেন কবিতার মাধ্যমে তাতে আপনি যে জাত লেখক তা অস্বীকার করার আর উপায় নেই।

    পর্তুলিকা, অপার্থিব – আপু না ভাইয়া! বুঝি না যে ছাই। পছন্দ হইছে ☺☺

    ভালোলাগা রেখে গেলাম দিদিভাই।

    1. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অভিভূত, বিমোহিত আজ আমি নিজেই আরেকবার হলাম আপনার মন্তব্যে। আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  2. এত এত এত্ত এত্ত ভালুবাসা খাওয়া যায়! না কী মাথায় ঝুলিয়ে রাখা যায়!
    তা বুঝতে না পারলেও উপছে পড়া সাগর-মাহাসাগরে অবগাহন দেখতে/বুঝতে পারছি খুউব।
    এমন কবিতা কবে লিখতে পারব কে জানে!

  3. ও মাই গড, কৃতজ্ঞতার শেষ নাই
    এমন লেখা যাহার কাছে প্রতিদিন যে পাই
    তিনি মোদের আর কেউ না
    মিষ্টি বোন সুপর্না দিদি ভাই
    তাই তো মোরা সবাই মিলে
    শুভ কামনা জানাই।

  4. বাহ 🙂
    সবাইকে নিয়ে এমন লেখা! মুগ্ধ হয়ে গেলাম ছোট দি।
    সোনেলাকে কত ভালোবেসে ফেলেছো এই পোস্টের মাধ্যমে বুঝা যায়।

    অনেক অনেক ভালো থেকো,
    শুভ কামনা রাশি রাশি।

    1. অসাধারণ আপনার উপলদ্ধি ক্ষমতা। এই বন্ধন অটুট থাকুক নিরবিচ্ছিন্ন ভাবে এটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  5. বাহ্ চমৎকার লিখছেন দিদি ভাই।
    কি কমেন্টস করবো ভেবেই পাচ্ছিনা এত ভালো একটা লেখা পড়লাম যে মন আবেগে আপ্লুত হলো।
    সত্যি সুন্দর ভাবে প্রত্যেক ব্লগার এর নাম এবং তাদের কমেন্টস বর্ণনা দারুন ভাবে ফুটে ওঠেছে।
    সবার মনে আপনার জায়গা তার চেয়েও বড় কথা আপনার হৃদয়ে সবার স্থান এতটা ভালোবাসায় পরিপূর্ণ যা পড়ে সত্যি মুগ্ধ হলাম দিদি ভাই।
    আমার মতো একজন ক্ষদ্র মানুষও বাদ যায়নি এমন নিঁখুত ছন্দ মালায় সবাইকে গেঁথে নিয়েছেন এক সুতোর বন্ধনে।

    দোয়া করি দিদি ভাই সোনেলার সাথে আমাদের সবার এই পথ চলা শ্রদ্ধা,সম্মান,ভালোবাসা,স্নেহের এই সেতুবন্ধন অটুট থাকুন যুগ যুগ ধরে।

    ভালো থাকুন, সুস্থ থাকুন দিদি ভাই।
    অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

    জয়তু সোনেলা।

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এতো বড় ও সুন্দর করে মন্তব্য তুলে ধরার জন্য। আমি চেষ্টা করেছি যারা নিয়মিত মন্তব্য করে আমার পাশে থাকছে, অনুপ্রেরণা দিচ্ছে তাদের কে তুলে ধরার জন্য। কতটুকু পেরেছি জানিনা। তবে সবার ভালোবাসা ও আন্তরিকতায় ধন্য আমি তাইতো সোনেলাতেই আছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।