মূল লেখায় যান

সোনালী রোদবৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

অবশেষে বৃষ্টি এলো শীতলস্বস্তির পরশে,
ভেজাবৃষ্টির হাসিআনন্দ নিয়ে, তুমুল উচ্ছ্বাসে
হাহুতাশ চেপে, রোমান্টিক ভুঁইফোঁড়ের বেশে!
রাজকীয়তায় মাথা মুড়িয়ে, স্তব্ধক্লান্তি ঝেরে;
স্বপ্নসঞ্জীবনী আনন্দাকাশের অপরূপ ডালি নিয়ে,

ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া,

মোট পড়েছেনঃ ৬৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. কদম তলে ভিজব আমি,
    ঐ কদমের সুবাসে মাতাল হব।
    রাজহংসির নাচের তালে,
    নাচব আমি নূপুর পায়ে রিনিঝিনি।
    একটু যেন আদর পেয়ে,
    রাজহংসি ডুব দিল ঐ
    আমি লজ্জায় লাল হলাম,
    তোমার গন্ধ গায়ে মেখে।
    ,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,,,,।
    আর মিলছে না। শব্দ পালালো।
    বাহ! মন্তব্যে কবিতা ! খাইছে এইবার।

  2. সোনা রোদ্দুরের ঝলকানি দেখছি!
    অবশ্য তার আগে বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছিলো প্রকৃতি আর ভিঁজে গেলো সোনেলার শুষ্ক উঠোন।
    অনেকদিনের পরে বৃষ্টির সাথে কবিতার আলোও খেলা করছে। এ যেনো নীল আকাশে মেলা রঙধনু।

  3. ক্রমাগত ভিজে যাওয়া,
    ঝড়জলে হুটোপুটি খাওয়া
    বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
    এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া

    উফ! কি অনুভূতি (3
    তৃষ্ণায় তপ্ত হৃদয় যখন বৃষ্টির জন্যে হাহাকার করতে থাকে তখনই কেবল এমন ভাবে মনের আকুতি প্রকাশ পায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?